• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

র‌্যাবের পর এবার পুলিশের ওপর হামলা, গোলাগুলিতে আহত ৮

নারায়ণগঞ্জ প্রতিনিধি / ১০২ Time View
Update : রবিবার, ১৪ জুন, ২০২৬

গ্রেপ্তার হওয়া তিনজন

 নারায়ণগঞ্জের ফতুল্লায় তিন মাদক কারবারিকে গ্রেপ্তারের পর তাদের ছাড়িয়ে নিতে পুলিশের উপর হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটানয় পাঁচ পুলিশসহ ১১ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ পাল্টা দুই রাউন্ড গুলি ছোড়ে।

শনিবার (১৪ জুন) রাতে ফতুল্লার মাসদাইর পতেঙ্গার মোড় এলাকায় ওই ঘটনা ঘটে। পরে পুলিশ গভীর রাত পর্যন্ত ঘটনাস্থল ও আশপাশে চিরুনি তল্লাশি চালায় পুলিশ। গুলি বিনিময়ের পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে অভিযানে জাহিদ গ্রুপের শীর্ষ মাদক কারবারি মনির ওরফে ফাইটার মনির (৩৮), মো. নাঈম (৩০) এবং মো. মাসুম (২৪) নামে তিনজনকে সাড়ে ১৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করে পুলিশ। তাদের ছাড়িয়ে নিতে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। ইট-পাটকেল নিক্ষেপের একপর্যায়ে পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় গুলি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশও দুই রাউন্ড পাল্টা গুলি ছোড়ে।

এতে আহত পাঁচ পুলিশ সদস্য হলেন- এসআই নন্দন সরকার, এসআই মনির, এএসআই কামরুল হাসান, এএসআই মনির হোসাইন এবং কনস্টেবল আশিক। এছাড়া আহত হয়েছে পথচারী হেলাল উদ্দিন,  ড্রাইভার বাবু ও একেএম শফিউদ্দিন। তাদের প্রত্যেককে নারায়ণগঞ্জ তিনশ শয্যা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম।

ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ফাইটার মনির ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে মাদক ব্যবসায়ীদের সহযোগীরা পুলিশকে লক্ষ্য গুলি করে। পুলিশও পাল্টা শটগানের দুটি গুলি ছুড়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এর আগে নারায়ণগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ এলাকার র‍্যাবের গোয়েন্দা দলের ওপর মাদক ব্যবসায়ীরা ধারালো অস্ত্র নিয়ে হামলা করেছিল। এতে র‍্যাবের কয়েকজন সদস্য আহত হয়েছিলেন। পরে র‍্যাব ও পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক, দেশি অস্ত্রসহ ১১ জনকে গ্রেপ্তার করেছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category