• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
Headline
নড়াইল জেলার কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল চালুর প্রস্তুতি সভা অনুষ্ঠিত গিগালজি আয়োজিত টেকনোপ্রিনিউরশিপ ব্যাচ ২-এ চ্যাম্পিয়ন ‘টিম আশা’ ছেলের মুখ দেখতে গিয়ে গ্রেপ্তার ও ক্রসফায়ারের মুখোমুখি হয়েছিলাম’ —জাকির হোসেন উজ্জ্বল। ইসরাইলের নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ, কত আসন পেল নেতানিয়াহুর দল? নাসীরুদ্দীন পাটওয়ারী ফুটপাতে চাঁদাবাজি বন্ধে ওয়ার্ডভিত্তিক হকার ব্যবস্থাপনার প্রস্তাব ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ২০ বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ: বিশ্বব্যাংক জামায়াত নেতার বিরুদ্ধে বকেয়া টাকা চাওয়ায় রেস্টুরেন্টে তালা লাগানোর অভিযোগ আজকের নামাজের সময়সূচি ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, আরবরাই কিং মেকার

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের লাশ ২৬ ঘন্টা পর হস্তান্তর

কুলাউড়া মৌলভীবাজার প্রতিনিধি / ৬৩ Time View
Update : রবিবার, ১৪ জুন, ২০২৬

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে নিহত আজিব আলীর ছেলে মোঃ মুজিবুর রহমান এর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ।
শনিবার রাত ৮টায় আইনী প্রক্রিয়া শেষে বিএসএফ এর পক্ষে ১৯৯ বিএসএফ ব্যাটলিয়ন কমান্ডার দেবাশীষ বর্ম ও বিজিবির পক্ষে আমতলা বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার আবুল খায়ের লাশ হস্তান্তরে উপস্থিত ছিলেন। এছাড়া কুলাউড়া থানার ওসি ও ভারতের ইরানী থানার ওসি উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ১২ জুন সন্ধ্যার কিছু আগে শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্ত দিয়ে মনু নদী পাড়ি দিয়ে মুজিবুর ভারতীয় সীমানায় চলে গেলে বিএসএফ তাকে গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে ৪৬ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল সরকার আসিফ মাহমুদ জানান নিহত মুজিবুর চোরাকারবারী চক্রের একজন সদস্য। তার বিরুদ্ধে চোরাচালানীর অভিযোগ রয়েছে।
শুক্রবার দত্তগ্রাম এলাকা দিয়ে মুজিবুর সহ বাংলাদেশী ৬ থেকে ৭ জন মালামাল পাচারের উদ্দেশ্যে সীমান্ত পিলারের প্রায় ৫০০ গজ ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে বিএসএফ লাঠিয়াপুড়া ক্যাম্পের সদস্যরা অবিবেচকের মতো ২/৩ রাউন্ড ফায়ার করলে মুজিবুর রহমান গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category