• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

৭ বছরের শিশুকে ধর্ষণ, ধর্ষকের বিচার দাবিতে বিক্ষোভ নারায়ণগঞ্জে

নারায়ণগঞ্জ প্রতিনিধি / ৯৭ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সাত বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে উপজেলার গোপালদী পৌরসভার সদাসদী এলাকায় এই ঘটনা ঘটে।

ভিকটিম শিশু সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের কূর্মেশ্বর্দী এলাকার বাসিন্দা।স্থানীয়রা জানান, শিশুটি তার ভাড়া বাসার ওয়াশরুম থেকে বের হওয়ার সময় অপর ভাড়াটিয়া কামাল হোসেনের ছেলে সিয়াম তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এই সময় শিশুটির চিৎকারে তার মা এগিয়ে এলে সিয়াম পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বাড়ির মালিক শরিফ ও তার ছেলে শান্ত সিয়ামকে ঘরে আটক করে রাখে। এ সময় এলাকাবাসী জড়ো হয়ে বিচার দাবি করলে শরিফ ও শান্ত ধর্ষক সিয়ামকে পালিয়ে যেতে সাহায্য করে।এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। বিক্ষুব্ধ এলাকাবাসী বাড়ির মালিক শরিফ ও তার ছেলে শান্তকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। পরে উত্তেজিত জনতা গোপালদী তদন্ত কেন্দ্র ঘেরাও করে ধর্ষককে গ্রেফতার ও তার বিচার দাবি করেন।

গোপালদী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোখলেছুর রহমান জানান, বাড়ির মালিক শরিফ ও তার ছেলে শান্ত গোপালদী পুলিশ তদন্ত কেন্দ্রে আটক ছিল। পরে তাদের থানায় পাঠানো হয়েছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, ধর্ষণের ঘটনায় সহযোগিতা করায় বাড়ির মালিক ও ধর্ষককেসহ মোট তিনজনকে আসামি করে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। ধর্ষককে গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category