• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
Headline
ছেলের মুখ দেখতে গিয়ে গ্রেপ্তার ও ক্রসফায়ারের মুখোমুখি হয়েছিলাম’ —জাকির হোসেন উজ্জ্বল। ইসরাইলের নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ, কত আসন পেল নেতানিয়াহুর দল? নাসীরুদ্দীন পাটওয়ারী ফুটপাতে চাঁদাবাজি বন্ধে ওয়ার্ডভিত্তিক হকার ব্যবস্থাপনার প্রস্তাব ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ২০ বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ: বিশ্বব্যাংক জামায়াত নেতার বিরুদ্ধে বকেয়া টাকা চাওয়ায় রেস্টুরেন্টে তালা লাগানোর অভিযোগ আজকের নামাজের সময়সূচি ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, আরবরাই কিং মেকার বিইআরসির গণশুনানি ১২ কেজি এলপিজির দাম বাড়িয়ে ১৯৭৬ টাকা করার সুপারিশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু, হেফাজতে বন্ধু দীপ

ভারতীয় বিএসএফের গুলিতে বাংলাদেশি চোরাকারবারী নিহত

কুলাউড়া মৌলভীবাজার প্রতিনিধি / ২২ Time View
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মোঃ মুজিব আলী (২০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
জানা যায়, কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্ত দিয়ে ৬-৭ জনের একটি বাংলাদেশি চোরাকারবারী দল ভারতীয় চোরাকারবারীদের সহায়তায় চোরাচালানি মালামাল আনতে সীমান্ত পিলার ১৮৫২/৫-এস এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে প্রায় ৫০০ গজ ভেতরে লখাইরচর এলাকায় অবৈধভাবে প্রবেশ করে।
এ সময় ভারতের ১৯৯ ব্যাটালিয়নের লাঠিয়াপুড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের বাধা দিলে চোরাকারবারীরা দেশীয় অস্ত্র নিয়ে বিএসএফ সদস্যদের ওপর হামলার চেষ্টা করে বলে জানা যায়। পরে আত্মরক্ষার্থে বিএসএফ সদস্যরা ২-৩ রাউন্ড গুলি ছোড়ে। এতে মোঃ মুজিব আলী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
নিহত মুজিব আলী কুলাউড়া উপজেলার দত্তগ্রাম গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মোঃ অজিব আলী। তিনি পূর্বেও চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ঘটনার পর অন্য চোরাকারবারীরা বাংলাদেশের অভ্যন্তরে পালিয়ে এসে আত্মগোপনে রয়েছে বলে জানা গেছে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
এদিকে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, সীমান্ত এলাকায় গুলির ঘটনার খবর পাওয়া গেছে। বিষয়টি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category