• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

‘মানুষের প্রত্যাশা- রাষ্ট্রের একটা কানাকড়িও নয়-ছয় না হোক’

আদালত প্রতিবেক / ৮৫ Time View
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

বক্তব্য দিচ্ছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেছেন, ‘আগামীর বাংলাদেশে মানুষের প্রত্যাশা হচ্ছে-রাষ্ট্রের একটি কানাকড়িও নয়-ছয় না হোক।’

বৃহস্পতিবার (১১ জুন) বাজেট প্রসঙ্গে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

এসময় অ্যাটর্নি জেনারেল বলেন, রাষ্ট্রের টাকা আকাশ থেকে আসে না। এগুলো জনগণের কষ্টের টাকা, ঘামের টাকা। প্রত্যেকটা টাকার যথাযথ ব্যবহার করতে হবে। যে টাকাটা প্রয়োগ হবে দেশের জন্য, দেশের মানুষের কল্যাণের জন্য।

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, আমরা চাই না দেশের টাকা অতীতের মতো নয়-ছয় হোক। আগামী দিনের বাংলাদেশে মানুষের প্রত্যাশা হচ্ছে- রাষ্ট্রের একটি একটা কানাকড়িও যেন নয়-ছয় না হয়। আমাদের যার যার অবস্থান থেকে এটা সুনিশ্চিত করতে চাই। আমাদের অ্যাটর্নি জেনারেল অফিসের জন্য বরাদ্দ থেকে গত অর্থবছরের ১৯ লক্ষ টাকা সরকারের বরাবর ফেরত দিয়েছি। যে টাকাটা চাইলে খরচের নামে অপচয় করা যেত।

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী ৮০-৯০ টাকা দিয়ে দুপুরে লাঞ্চ করেন। আমরা যদি যথাযথ ভাবে সম্পদের সঠিক ব্যবহার করতে পারি, যদি অপচয় রোধ করতে পারি তাহলে, আমার মনে হয় বাংলাদেশে বাজেট আকারের সঙ্গে নির্ভর করবে না, সেটা নির্ভর করবে যথাযথ ব্যবহারের উপর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category