• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
Headline
কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

রাণীনগরে দেড় মাস ধরে নিখোঁজ মজনু, সন্ধান পেতে পরিবারের আকুতি

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি / ৮২ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

নওগাঁর রাণীনগরে মজনু সাখিদার (৪০) নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গত দেড় মাস ধরে নিখোঁজ রয়েছেন। তার বাড়ি উপজেলার গোনা ইউনিয়নের দুর্গাপুর গ্রামে। তিনি ওই গ্রামের হুরমত সাখিদারের ছেলে।

মজনু সাখিদার মানসিক ভারসাম্যহীন হওয়ায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা। দ্রুত তাকে খুঁজে পেতে পুলিশ-প্রশাসন ও জনসাধারণের সহযোগিতা চেয়েছেন তার পরিবার।

পারিবারিক সূত্রে জানা যায়, দেড় মাস আগে মজনু সাখিদার হঠাৎ করে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর থেকে তিনি আর বাড়িতে ফিরেনি। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি।

নিখোঁজ মজনু সাখিদারের বাবা হুরমত সাখিদার ও মাতা রাশেদা বেগমসহ পরিবারের সদস্যরা মজনুকে হারানোর শোকে ভেঙে পড়েছেন। মজনু সাখিদারের ছেলে আলামিন জানান, পরিবারের সবাই তার বাবা মজনুকে ফিরে পাওয়ার আশায় দিন গুনছেন। তিনি সমাজের সকল মানুষের কাছে মজনুর সন্ধান পেতে সহযোগিতা কামনা করেছেন।

তার পরিবার জানায়, মজনু সাখিদার মানসিক ভারসাম্যহীন হওয়ায় তিনি কোথায় আছেন বা কী অবস্থায় আছেন তা নিয়ে তারা অত্যন্ত চিন্তিত। দ্রুত তাকে খুঁজে বের করতে পুলিশ-প্রশাসন ও জনসাধারণের সহযোগিতা চেয়েছেন।

যদি কোনো সহৃদয় ব্যক্তি মজনু সাখিদারের সন্ধান পান তাহলে তার ছেলে আলামিনের এই (০১৩৩৮-০২৬৮৪১) মোবাইল ফোন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল বলেন, মজনু সাখিদার নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় কেউ কোন সাধারণ ডায়েরি (জিডি) করেনি। তারপরেও আমরা বিষয়টি খোঁজখবর নিয়ে দেখছি। তার সন্ধান পেতে পুলিশের পক্ষ থেকে সার্বিক সহযোগীতা করা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category