• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
Headline
বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কাঁঠালিয়ায় মাসিক আইনশৃঙ্খলা সভা: মাদক নির্মূল ও অপরাধ দমনে জোরালো পদক্ষেপের তাগিদ রাণীনগরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ মৌলভীবাজারে শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ, সংবাদ সম্মেলনে মৌলভীবাজারে চাঞ্চল্যকর শাবানা হত্যা মামলায় ৪ জনের ফাঁসির রায় কাঁঠালিয়ায় ৪০ গ্রাম গাঁজা ও ৫ পিস ইয়াবাসহ বৃদ্ধ গ্রেপ্তার লগি-বৈঠার নৃশংস হত্যার বিচারের দাবিতে নওগাঁর রাণীনগরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল মোদি-আদানি নিয়ে প্রামাণ্যচিত্র ঘিরে তোলপাড়, কী আছে তাতে প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ, নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য

হরমুজে হেলিকপ্টার ভূপাতিতের পর মার্কিন হামলা, তেহরানের পাল্টা হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক / ৪৬ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

১৭ই এপ্রিল টহল চলাকালীন হরমুজ প্রণালীর উপর দিয়ে একজোড়া এএইচ-৬৪ অ্যাপাচি হেলিকপ্টার উড়ছে /এএফপি

হরমুজ প্রণালীতে একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার পর ইরানের ওপর একাধিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর জেরে তেহরান প্রতিশোধমূলক হামলার হুঁশিয়ারি দিয়েছে।

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, মঙ্গলবার রাত ১০টা (জিএমটি) থেকে এই হামলা শুরু হয়। তাদের দাবি, এটি ছিল “ইরানের অযৌক্তিক আগ্রাসনের একটি আনুপাতিক জবাব”।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারকারী সংস্থা আইআরআইবি জানায়, হামলার প্রথম দফায় হরমুজ প্রণালীর কেশম দ্বীপ, সিরিক এবং জাস্ক বন্দরে বিস্ফোরণ ঘটে।

এরপর বুধবার রাত ১২টা (জিএমটি) নাগাদ জাস্কে এবং রাত ১টা (জিএমটি) নাগাদ বন্দর আব্বাসে আরও বিস্ফোরণের খবর পাওয়া যায়।

এর আগে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যাপাচি হেলিকপ্টারটি ভূপাতিত করার জন্য ইরানকে দায়ী করেন।

নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, হরমুজ প্রণালীর ওপর টহলরত অবস্থায় ইরান বিমানটিকে গুলি করে ভূপাতিত করেছে। তিনি ঘোষণা করেন, যুক্তরাষ্ট্রকে “এই হামলার জবাব দিতেই হবে”।

ট্রাম্প আরও জানান, হেলিকপ্টারটির উভয় ক্রু সদস্যকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, ইরানের ভূখণ্ডের কাছে অবস্থানরত বিদেশি সামরিক বাহিনী “ক্রমাগত ঝুঁকির মধ্যে” রয়েছে। পরে তিনি নতুন মার্কিন হামলার জবাব দেওয়ারও প্রতিশ্রুতি দেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাঘচি লেখেন, “ইরানি বাহিনী কোনো হামলা বা হুমকির জবাব না দিয়ে ছাড়বে না। নিরাপদ থাকতে চাইলে আমাদের অঞ্চল ছেড়ে যান।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category