• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
Headline
প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ, নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য ৪ বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ডিএফওর বিরুদ্ধে অর্থ ছাড় না দেওয়ার অভিযোগ, পাঁচ মাস ধরে ভাতা বন্ধ লাউয়াছড়ার কর্মীদের তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার অস্তিত্ব হারানোর পথে আড়িয়াল খাঁ, ময়নাকাটা বিশ্ববাজারে আবার কমল জ্বালানি তেলের দাম বিদায়ের ক্ষণ গুনছেন নেতানিয়াহু নওগাঁর নিয়ামতপুরে আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে সাড়ে ৭ হাজার গাছের চারা বিতরণ

মাদক মামলায় অভিযুক্ত ছেলের পক্ষ নিয়ে পুলিশে তথ্যদাতাকে গালাগালি ও প্রাণনাশের হুমকি, পদ হারালেন বিএনপির সভাপতি

নেত্রকোনা প্রতিনিধি / ৩০ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

ছবি- গেদু মিয়া

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মাদক মামলায় অভিযুক্ত ছেলের পক্ষ নিয়ে পুলিশের তথ্যদাতাকে অকথ্য ভাষায় গালাগালিজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে খারনৈ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. গেদু মিয়াকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আজ রোববার সকালে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জিহাদ খান মিতুল এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এরআগে শনিবার (৬ জুন) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কলমাকান্দা উপজেলা শাখার দপ্তর সম্পাদক জিহাদ খান মিতুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি এবং নৈতিক অবক্ষয়ের অভিযোগে গেদু মিয়াকে খারনৈ ইউনিয়ন বিএনপির সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি এম. এ. খায়ের ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূঁইয়া যৌথভাবে এ সিদ্ধান্ত গ্রহণ করেন।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৯ মে উপজেলার উত্তর রানীগাঁও গ্রামের মাওলানা শফিকুল ইসলামের বাড়ির পেছনে মাদকদ্রব্যের উপস্থিতি টের পেয়ে তিনি পুলিশে খবর দেন। পরে পুলিশ অভিযান চালিয়ে বিদেশি মদসহ দুই কিশোরকে আটক করে। এ সময় আরও এক কিশোর পালিয়ে যায়। স্থানীয়দের দাবি, পালিয়ে যাওয়া ওই কিশোর গেদু মিয়ার ছেলে।

এ ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) নোমান বাদী হয়ে তিন কিশোরকে আসামি করে একটি মাদক মামলা দায়ের করেন।

এরপরই গেদু মিয়া তার ছেলের বিষয়ে পুলিশকে তথ্য দেওয়ার কারণে ফোন করে মাওলানা শফিকুল ইসলামকে অত্যন্ত কুরুচিপূর্ণ ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। শুধু তাই নয়, শফিকুলের মা ও পরিবারের সদস্যদের নিয়েও আপত্তিকর মন্তব্য করেন এবং প্রান নাশের হুমকিও দেন। এছাড়া পরবর্তীতে মোবাইল ফোনে ধারাবাহিকভাবে হুমকি দেওয়া হয় এবং শফিকুলের ছোট বোনের সম্মানহানির ভয়ও দেখানো হয়।

এদিকে গালিগালাজ ও হুমকির কথোপকথনের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়া ওই অডিওতে গেদু মিয়া ও তার ছেলেকে শফিকুল ইসলামের প্রতি অশালীন ভাষা ব্যবহার এবং বিভিন্ন ধরনের হুমকি দিতে শোনা যায়। তারই প্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category