• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
Headline
মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড খাদ্যশস্য সংরক্ষণ সক্ষমতা বাড়াতে টেকসই অবকাঠামো নির্মাণ করতে হবে: খাদ্যমন্ত্রী সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কাঁঠালিয়ায় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কাঁঠালিয়ায় মাসিক আইনশৃঙ্খলা সভা: মাদক নির্মূল ও অপরাধ দমনে জোরালো পদক্ষেপের তাগিদ রাণীনগরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ মৌলভীবাজারে শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ, সংবাদ সম্মেলনে

রাজনগরে চেতনানাশক স্প্রে ছিটিয়ে এক রাতে ৩ বাড়িতে চুরি

মৌলভীবাজার রাজনগর বর্তমান বাংলাদেশ প্রতিবেদক / ১৩৮ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

মৌলভীবাজারের রাজনগর উপজেলার ৮ নংজ মনসুরনগর ইউনিয়নে চেতনানাশক স্প্রে ছিটিয়ে এক রাতে ৩ বাড়িতে চুরি সংগঠিত হয়েছে। অসুস্থ অবস্থায় একি বাড়ির ৩ জন মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। চোররা শনিবার ৬ জুন দিবাগত রাতে সরখরনগর গ্রামের (অব:) পোষ্ট অফিসের কর্মচারী সাজাবর মিয়ার বাড়ি, তার পাশ্ববর্তী প্রবাসী ছুরুক মিয়া ও পাশ্ববর্তী পঞ্চেশ্বর গ্রামের পরিমল দেবের বাড়ি গভীর রাতে প্রবেশ করে চুরি সংগঠিত করে। সাজাবর মিয়ার বাড়িতে পেছনের দরজা ভেংঙ্গে ঘরে প্রবেশ করে চেতনা নাশক ঔষধ স্প্রে করে। ফলে ঘরের সকল অবচেতন হয়ে পড়লেকক নির্বিঘ্নে ২বড়ি স্বর্ণ অলংন্কার, নগদ ২ লাখ টাকা ও ২ টি স্মার্ট ফোন সহ কিছু মালামাল নিয়ে যায়। পার্শ্বের বাড়ির প্রবাসী ছুরুকক মিয়ার বাড়িতে কেউ না থাকায় নির্বিঘ্নে চুরি সংগঠিত করে। পরবর্তীতে পঞ্চেশ্বর গ্রামের পরিমল দেবের বাড়িতে চুরি করে। সরখরনগর দুরুদ মিয়ার ঘরের বারন্দা থেকে একটি বাইসাইকেল নিয়ে যায়। সাজাবর মিয়ার স্ত্রী সন্তান সহ ৩ জনকেজ মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এব্যাপারে ৮ নং মনসুর নগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার মো: ফজলুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে চুরি হওয়া বাড়ি গুলো দেখে এসেছি। থানায় অভিযোগ করতে সার্বিক সহযোগীতা করবো। এছাড়া আমরা চেষ্টা করব স্থানীয় ভাবে চোর সনাক্ত করতে।
৮ নং মনসুর নগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গির হোসেন বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রকৃত চোর সনাক্ত করতে থানা পুলিশের সাথে আমরা সর্বাত্নক চেষ্টা করবো। ঘটনা গুলো উদ্দ্যেগ জনক।
রাজনগর থানার অফিসার ইনচার্জ মো: ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া একি রাতে চেতনা নাশক ঔষধ স্প্রে করে চুরি সংগঠিত হওয়ার বিষয় মোবাইল ফোনে জানতে চাইলে দায়সারা ভাবে বলেন, আমার কাছে একজন আসছে। আমি তাকে বলেছি অভিযোগ দেওয়ার জন্য। আমি পুলিশ পাঠাবো। আর কেহ আসেনি, তাই বলতে পারবোনা। রাজনগর থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির বিষয় জানতে চাইলে বলেন, আমি কি করবো। সারা রাত তো রাস্তায় থাকি।
সচেতন মহল মনে করেন রাজনগরে যে ভাবে চুরি, গরু চুরি, খুন, ছিনতাই বেড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে, মনে হচ্ছে এ থানায় কোন আইন প্রয়োগকারী সংস্থা নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category