• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
Headline
টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন  ৫৫ প্রকল্পে অনিয়মের অভিযোগ, দুদকের মামলায় সাবেক চেয়ারম্যানসহ ১০ জন মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড খাদ্যশস্য সংরক্ষণ সক্ষমতা বাড়াতে টেকসই অবকাঠামো নির্মাণ করতে হবে: খাদ্যমন্ত্রী সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কাঁঠালিয়ায় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি

ছাত্রদল নেতার মৎস্য খামারে মাছ চুরি,ধরা পড়ে সশস্ত্র ছাত্রলীগ নেতাকর্মীরা

গফরগাঁও ( ময়মনসিংহ) প্রতিনিধি / ১২৩ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

ময়মনসিংহের গফরগাঁওয়ে রাতের আধাঁরে জুলাইযোদ্ধা ও ছাত্রদল নেতার মৎস্য খামারে মাছ চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে গণধোলাইয়ের শিকার হয়েছেন ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী । এ সময় সশস্ত্র ছাত্রলীগ নেতাকর্মীদের হামলায় মৎস্য প্রকল্পের সাথে জড়িত কয়েকজন গ্রামবাসীও আহত হয়েছেন।
রোববার ভোরে উপজেলার পাগলা থানার স্বল্পছাপিলা গ্রামে ঘটনাটি ঘটে।
এলাকাবাসী, ভুক্তভোগী সূত্রে জানা গেছে, জুলাইযোদ্ধা মঈন খান ও গফরগাঁও সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তুষার খানের নেতৃত্বে স্থানীয় গ্রামবাসীরা স্বল্পছাপিলা গ্রামে নিজেদের জমিসহ স্থানীয় কৃষকদের কাছ থেকে জমি ভাড়া নিয়ে ২০২৫ সালের জানুয়ারি মাসে একটি বাণিজ্যিক মৎস্য খামার গড়ে তোলেন । খামারের জন্য স্থানীয় কৃষকদের কাছ থেকে প্রতি কাঠা জমি বছরে ৫ হাজার টাকা হারে মৌখিক চুক্তিতে লিজ নেওয়া হয়। এতে স্থানীয় জামে মসজিদের ওয়াকফকৃত সম্পত্তিও অন্তর্ভুক্ত ছিল।
মৎস্য খামারটি প্রতিষ্ঠার পর থেকে গফরগাঁও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সালেহ আকরাম খান তসলিমের নেতৃত্বে টাংগাব ইউনিয়ন ৩ নং ওর্য়াড আওয়ামী লীগ নেতা আজিজুল হক, আজিজুল হকের ছেলে ছাত্রলীগ নেতা নাহিদ হাসান, অমিত, জাহিদ হাসান ও অজ্ঞাতনামা লোকজন বেশ কয়েকবার দেশীয় অস্ত্রসহ মৎস্য খামারে প্রবেশ শ্রমিকদের মারধর ও ভয়ভীতি প্রদর্শন করে কমপক্ষে ১০ লাখ টাকার মাছ লুট করে। বাঁধা দি গেলে ছাত্রদল নেতা তুষার খানের বড় ভাই সারোয়ার হোসেনসহ কয়েকজনকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।
এদিকে রোববার ভোররাত সাড়ে ৪টার দিকে মৎস্য খামারে আওয়ামীলীগ নেতা আজিজুল হক, ছাত্রলীগ নেতা নাহিদ হাসান, অমিত, জাহিদ হাসানসহ ১০/১২ জন ফের চুরি করে মাছ ধরার সময় জুলাইযোদ্ধা মঈন খানের বাবা আকরাম খান ও ছাত্রদল নেতা তুষার খানের বাবা আতাউর রহমান টের পেয়ে এগিয়ে যান। গিয়ে দেখেন আওয়ামীলীগ নেতা কর্মীরা মাছ ধরছে। এ তাদের বাঁধা দিলে আকরাম খান ও আতাউর রহমানের উপর হামলা চালায় আওয়ামীলীগের লোকজন এমনটাই দাবী জুলাইযোদ্ধা মঈন খান ও ছাত্রদল নেতা তুষার খানের। পরে তাদের পরিবারের অন্য সদস্যরা টের পেয়ে ঘটনাস্থলে আসলে সশস্ত্র আওয়ামী নেতা-কর্মীরা তাদের ধাওয়া করে হামলা করলে কয়েকজন গ্রামবাসী আহত হন। তাদের ধরে গণধোলাই দেয় ছাত্রদল নেতা ও জুলাইযোদ্ধার লোকজন। এতে আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীসহ উভয় পক্ষের ৭জন আহত হয়।
এ ঘটনায় উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক সালেহ আকরাম খান তসলিমের মুঠোফোনে (০১৭১৩৫০৬৪৬৪) বেশ কয়েকবার ফোন করা হলেও রিসিভ না করায় তার বক্তব্য নেয়া যায়নি।
এ বিষয়ে পাগলা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, স্বল্প ছাপিলা গ্রামের ওরপাথর বিলে মাছ ধরা নিয়ে মারামারি হয়েছে। আওয়ামীলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা মাছ ধরতে গিয়েছিল কিনা এমন প্রশ্নে তিনি বলেন, আওয়ামীলীগ ও ছাত্রলীগের লোকজন ছিল কিনা এ ব্যাপারে আমি অবগত নই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category