• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

রাণীনগরে মাদকসেবির কারাদণ্ড

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি বর্তমান বাংলাদেশ / ১৪১ Time View
Update : শনিবার, ৬ জুন, ২০২৬

নওগাঁর রাণীনগরে মাদক সেবনের অপরাধে ফিরোজ হোসেন (৩০) নামে এক মাদকসেবিকে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে রাণীনগরের এসিল্যান্ড নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিলা ইয়াসমিন এই আদেশ দেন।

কারাদণ্ডপ্রাপ্ত ফিরোজ হোসেন নওগাঁ সদর উপজেলার শৈলগাছী গ্রামের মনতাজ প্রামানিকের ছেলে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিলা ইয়াসমিন বলেন, এদিন দুপুরে উপজেলার পশ্চিম বালুভরা এলাকায় মাদক কারবারীরা আড্ডা বসিয়েছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফিরোজ হোসনেকে মাদক সেবনরত অবস্থায় হাতনাতে ধরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে তাকে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল বলেন, কারাদণ্ডপ্রাপ্ত ফিরোজ হোসেনকে সঙ্গে সঙ্গে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category