• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
Headline
যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন  ৫৫ প্রকল্পে অনিয়মের অভিযোগ, দুদকের মামলায় সাবেক চেয়ারম্যানসহ ১০ জন মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড খাদ্যশস্য সংরক্ষণ সক্ষমতা বাড়াতে টেকসই অবকাঠামো নির্মাণ করতে হবে: খাদ্যমন্ত্রী সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কাঁঠালিয়ায় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে বেহাল সড়কের দুর্ভোগে মানববন্ধন, দ্রুত সংস্কারের দাবি

মৌলভীবাজার শ্রীমঙ্গল প্রতিনিধি বর্তমান বাংলাদেশ / ৮৯ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের জাম্বুরা ছড়া এলাকার গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় চরম দুর্ভোগে পড়েছে স্থানীয় মানুষ। সড়কের দ্রুত সংস্কারের দাবিতে ৪ জুন বৃহস্পতিবার দুপুরে জাম্বুরাছড়া স্কুলের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন ভুক্তভোগী এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বছরের পর বছর ধরে সড়কটির কোনো সংস্কার ও রক্ষণাবেক্ষণ না হওয়ায় বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও রাস্তা ভেঙে খালের মতো হয়ে গেছে। ফলে যানবাহন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি।
স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। বৃষ্টির পানিতে রাস্তা তলিয়ে গিয়ে সৃষ্টি হয় কাদা ও জলাবদ্ধতা। এতে ভ্যান, অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। জরুরি রোগী হাসপাতালে নেওয়া এবং শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতও হয়ে পড়ে অত্যন্ত কষ্টসাধ্য।
সবচেয়ে নাজুক অবস্থা জাম্বুরা ছড়ার মূল সড়কে। রাস্তার কয়েকটি অংশ ভেঙে যাওয়ায় স্থানীয়রা নিজ উদ্যোগে বাঁশ ও বস্তা দিয়ে অস্থায়ীভাবে চলাচলের ব্যবস্থা করেছেন। সেই ঝুঁকিপূর্ণ পথ দিয়েই প্রতিদিন নারী, শিশু, বৃদ্ধ, রোগী ও শিক্ষার্থীরা চলাচল করছেন।
মানববন্ধনে অংশ নিয়ে স্থানীয় বাসিন্দা মহিন আহমেদ বলেন, “রাস্তার অবস্থা এতটাই খারাপ যে আমরা নিজেরাই বাঁশ ও বস্তা দিয়ে চলাচলের ব্যবস্থা করেছি। বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি, কিন্তু দীর্ঘদিনেও কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি।”

স্থানীয় শিক্ষার্থী সাদী বলেন, “সামান্য বৃষ্টিতেই রাস্তা অচল হয়ে যায়। স্কুলে যেতে খুব কষ্ট হয়। অনেক সময় পিছলে পড়ে আহত হওয়ার ঘটনাও ঘটে।”

সরেজমিনে দেখা যায়, শুধু জাম্বুরা ছড়া নয়, আশপাশের বিভিন্ন গ্রামীণ সড়কের অবস্থাও অত্যন্ত শোচনীয়। কোথাও ইট উঠে গেছে, কোথাও মাটি ধসে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। অনেক স্থানে সড়কের অস্তিত্বই প্রায় বিলীন হওয়ার পথে।
এ বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জিয়াউর রহমান বলেন, “আমি বিষয়টি জানতে পেরেছি। ইতোমধ্যে প্রায় দুই লাখ টাকার বরাদ্দ দেওয়া হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যেই রাস্তার সংস্কার কাজ শুরু হবে।”
স্থানীয়দের আশা, দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে দ্রুত সড়কটির সংস্কার কাজ বাস্তবায়ন করা হবে এবং নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category