• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
Headline
সরকারি বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার এতিমখানার ইলিশ ভাগাভাগি করে নিলেন মাদ্রাসাশিক্ষকসহ দুজন, জরিমানা ৮০ হাজার ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য  সরকার-বিএনপি গ্রহণ করেনি সৌদি আরবের তেল শোধনাগারে হামলা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সমৃদ্ধ ভবিষ্যতের জন্য ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর এইচএসসির ফল প্রকাশ শনিবার, জানা যাবে যেভাবে সিপিবির কার্যালয়ে হামলার প্রতিবাদে যুক্তফ্রন্টের বিক্ষোভ আজকের নামাজের সময়সূচি (২৮ অক্টোবর) স্থলভাগে প্রবেশ করেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, উপকূলে তাণ্ডবের শঙ্কা সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না নেতানিয়াহু বা বিরোধী জোট, রেকর্ড সংখ্যক আসন পাচ্ছে আরব দলগুলো

সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের দুই বিচারপতি মনোনীত

নিজস্ব প্রতিবেদক বর্তমান বাংলাদেশ / ৬৫ Time View
Update : সোমবার, ১ জুন, ২০২৬

দুদক কমিশনার নিয়োগ 

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনারদের নিয়োগের জন্য সুপারিশ প্রদানের উদ্দেশ্যে ‘বাছাই কমিটি’ গঠনের লক্ষ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের দুই জন মাননীয় বিচারপতিকে মনোনয়ন প্রদান করা হয়েছে।

প্রধান বিচারপতির নির্দেশনা অনুযায়ী, আপিল বিভাগের একজন মাননীয় বিচারপতি এবং হাইকোর্ট বিভাগের একজন মাননীয় বিচারপতিকে এই বাছাই কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়।

<span;>আইন অনুযায়ী, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ও কমিশনারদের নিয়োগের উদ্দেশ্যে যোগ্য ব্যক্তিদের নাম সুপারিশ করতে ৫ সদস্যের একটি বাছাই কমিটি গঠন করা হয়। এই কমিটিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারপতি, হাইকোর্ট বিভাগের একজন বিচারপতি, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি), সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান এবং সর্বশেষ অবসরপ্রাপ্ত মন্ত্রিপরিষদ সচিব অন্তর্ভুক্ত থাকেন।

দুই জন বিচারপতির এই মনোনয়নের মাধ্যমে নতুন দুর্নীতি দমন কমিশন (দুদক) পুনর্গঠনের প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে গেল। বাছাই কমিটি শীঘ্রই যোগ্য ব্যক্তিদের নাম চূড়ান্ত করে প্রেসিডেন্টের কাছে সুপারিশ পাঠাবেন বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category