• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
Headline
যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন  ৫৫ প্রকল্পে অনিয়মের অভিযোগ, দুদকের মামলায় সাবেক চেয়ারম্যানসহ ১০ জন মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড খাদ্যশস্য সংরক্ষণ সক্ষমতা বাড়াতে টেকসই অবকাঠামো নির্মাণ করতে হবে: খাদ্যমন্ত্রী সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কাঁঠালিয়ায় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দকৃত জিআর চাল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন-মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান

মৌলভীবাজার জেলা প্রতিনিধি বর্তমান বাংলাদেশ / ৩৮ Time View
Update : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

মৌলভীবাজার সদর ও রাজনগর-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দকৃত জিআর চাল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন। বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের মাঝে ত্রাণ পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই কর্মসূচি শুরু করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এম নাসের রহমান বলেন, ”প্রধানমন্ত্রী তারেক রহমান সবসময় জনগণের পাশে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। বিএনপি একটি জনবান্ধব দল এবং আমরা সবসময় আপনাদের সুখ-দুঃখে সাথে আছি। প্রাকৃতিক দুর্যোগে আপনারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, পর্যায়ক্রমে সরকার আপনাদের সবাইকে সহযোগিতা করবে।”

​ক্ষতিগ্রস্ত কৃষকদের আশ্বস্ত করে তিনি আরও বলেন, কৃষি খাতের ক্ষতি কাটিয়ে উঠতে ঈদের পর সরকারের পক্ষ থেকে কৃষকদের বিশেষ সহায়তা প্রদান করা হবে, ২৬ মে মঙ্গলবার দুপুর ২ ঘটিকার সময় মৌলভীবাজার সদর উপজেলার ৬ নং একাটুনা ইউনিয়ন পরিষদে জি আর চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কালে এম নাসের রহমান উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে বলেন।
​অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক
মোঃ ​মিজানুর রহমান মিজান: জেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য
​এম এ মুকিত:জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য বকসি
​মিছবাউর রহমান,জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য
​মোঃ হেলু মিয়া:জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ ফখরুল ইসলাম, মোঃ আয়াছ আহমদ,
​মুজিবুর রহমান মজনু: সভাপতি, মৌলভীবাজার সদর উপজেলা বিএনপি।
​মারুফ আহমদ: সাধারণ সম্পাদক, মৌলভীবাজার সদর উপজেলা বিএনপি।
​এছাড়াও স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উক্ত বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, এসময় সাধারণ মানুষের যেকোনো দুর্যোগে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন,এম নাসের রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category