• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
Headline
তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার অস্তিত্ব হারানোর পথে আড়িয়াল খাঁ, ময়নাকাটা বিশ্ববাজারে আবার কমল জ্বালানি তেলের দাম বিদায়ের ক্ষণ গুনছেন নেতানিয়াহু নওগাঁর নিয়ামতপুরে আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে সাড়ে ৭ হাজার গাছের চারা বিতরণ নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

রামিসাসহ দেশব্যাপী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

মৌলভীবাজার জেলা প্রতিনিধি বর্তমান বাংলাদেশ / ৩৭ Time View
Update : সোমবার, ২৫ মে, ২০২৬

রামিসাসহ দেশব্যাপী ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদে জাতীয় মানবাধিকার সোসাইটি মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ মে) দুপুর ১টা ৩০ মিনিটে মৌলভীবাজার চৌমুহনা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা সভাপতি ড. অ্যাডভোকেট আবু তাহেরের সভাপতিত্বে এবং খিজির মুহাম্মদ জুলফিকারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মৌলভীবাজার টাউন দেওয়ানী জামে মসজিদের খতিব সৈয়দ আব্দুল মুহিত, সামাজিক ব্যক্তিত্ব মুহিবুর রহমান, সাংবাদিক আনহার আহমদ সমসাদ, শিক্ষাবিদ মখবুল হোসেন খান, দেওয়ান মোনাকিব চৌধুরী, মুক্তাদির হোসেন ও সাংবাদিক মহসিন আহমদ প্রমুখ।
বক্তারা বলেন, দেশে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন এবং হত্যার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে। এসব ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। তারা শিশু ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category