• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

আদমদীঘিতে ঈদগাহ মাঠ সংস্কারের জন্য আর্থিক সহায়তা প্রদান

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি / ৪৭ Time View
Update : রবিবার, ২৪ মে, ২০২৬

পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে বগুড়ার আদমদীঘি সদর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সকল ঈদগাহ মাঠে চুনকাম ও সংস্কারের জন্য আর্থিক সহায়তা ও ব্লিচিং পাউডার প্রদান করা হয়েছে। রোববার বিকাল ৪টায় উপজেলা কনফারেন্স রুমে আদমদীঘি সদর ইউপির প্রশাসক ও সহকারি কমিশনার (ভূমি) আশরাফুল ইসলামের সভাপতিত্বে সেখানে প্রধান অতিথি হিসেবে আর্থিক সহায়তা ও ব্লিচিং পাউডার তুলে দেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার এমপি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা বেগম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এস এম জুয়েল রানা, আদমদীঘি সদর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রিয়ন সরকার, ইউপি সদস্য শহিদুল ইসলাম, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ।
স্থানীয় সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেন, কোরবানি-পরবর্তী বর্জ্য দ্রুত অপসারণ করে এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন, দুর্গন্ধমুক্ত ও স্বাস্থ্যসম্মত রাখা আমাদের সবার দায়িত্ব। যেখানে সেখানে পশু জবাই করে রক্ত বা বর্জ্য ফেলা থেকে বিরত থাকতে হবে। পশুর রক্ত ও বর্জ্য পরিষ্কারের পর পর্যাপ্ত পরিমাণে ব্লিচিং পাউডার ছিটিয়ে দিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category