• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
Headline
প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ, নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য ৪ বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ডিএফওর বিরুদ্ধে অর্থ ছাড় না দেওয়ার অভিযোগ, পাঁচ মাস ধরে ভাতা বন্ধ লাউয়াছড়ার কর্মীদের তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার অস্তিত্ব হারানোর পথে আড়িয়াল খাঁ, ময়নাকাটা বিশ্ববাজারে আবার কমল জ্বালানি তেলের দাম বিদায়ের ক্ষণ গুনছেন নেতানিয়াহু নওগাঁর নিয়ামতপুরে আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে সাড়ে ৭ হাজার গাছের চারা বিতরণ

মাদক নির্মূল করতে হলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে : এমপি রেজাউল ইসলাম

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি বর্তমান বাংলাদেশ / ১৪৪ Time View
Update : রবিবার, ২৪ মে, ২০২৬

নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি এসএম রেজাউল ইসলাম রেজু বলেছেন, মাদক বিক্রেতা ও সেবনকারির সংখ্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে না পারলে মাদকের ভয়াবহ ছোবল থেকে কেউ নিরাপদ থাকতে পারবে না। মাদকই অধিকাংশ অপরাধের মূল কারণ। তাই প্রশাসনের পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে সচেতন হয়ে মাদকের বিরুদ্ধে কাজ করতে হবে।

শনিবার বিকেলে রাণীনগর উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি রেজাউল ইসলাম বলেন, পুলিশ ও প্রশাসনকে সহযোগিতা না করলে চুরি, ডাকাতি, ছিনতাই ও অন্যান্য সামাজিক অপরাধ নিয়ন্ত্রণ করা কঠিন হবে। তিনি রাণীনগরে সাম্প্রতিক সময়ে চুরি, ছিনতাই ও মাদকসংক্রান্ত অপরাধ বৃদ্ধি পাওয়ায় মোবাইল কোর্টের কার্যক্রম জোরদার এবং পুলিশের সাঁড়াশি অভিযান পরিচালনার নির্দেশ দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল, উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।

সভায় সম্প্রতি উপজেলার পারইল ও গুয়াতা আটনিতাপাড়া গ্রামে বজ্রপাতে নিহত তিন পরিবারের সদস্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান এবং ভূমিসেবা মেলার সমাপনী উপলক্ষে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category