• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
Headline
প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ, নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য ৪ বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ডিএফওর বিরুদ্ধে অর্থ ছাড় না দেওয়ার অভিযোগ, পাঁচ মাস ধরে ভাতা বন্ধ লাউয়াছড়ার কর্মীদের তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার অস্তিত্ব হারানোর পথে আড়িয়াল খাঁ, ময়নাকাটা বিশ্ববাজারে আবার কমল জ্বালানি তেলের দাম বিদায়ের ক্ষণ গুনছেন নেতানিয়াহু নওগাঁর নিয়ামতপুরে আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে সাড়ে ৭ হাজার গাছের চারা বিতরণ

কুলিয়াচরে বাকপ্রতিবন্ধী ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মসজিদের ইমাম আটক ,

কিশোরগঞ্জ কুলিয়ারচরে প্রতিনিধি / ৯৯ Time View
Update : রবিবার, ২৪ মে, ২০২৬

কিশোরগঞ্জ কুলিয়ারচরে সাত বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে একটি স্থানীয় মসজিদের ইমাম ও মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ।

আজ রবিবার (২৪ মে) বিকেল ৩টার দিকে কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়নের পশ্চিম তারাকান্দি গ্রামে এই ঘটনা ঘটে।

আটককৃত শিক্ষক মো: মাহবুব উল্লাহ নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার খালিশপুর গ্রামের মৃত শাহিদ আলীর ছেলে। তিনি পশ্চিম তারাকান্দি মাদ্রাসার মক্তব বিভাগের শিক্ষক এবং স্থানীয় একটি মসজিদের ইমাম হিসেবে দায়িত্বরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে পশ্চিম তারাকান্দি গ্রামের মৃত হান্নান মিয়ার সাত বছর বয়সী শিশু কন্যা তানিশা আক্তার (০৭) শিক্ষক মাহাবুব উল্লাহর জন্য দুপুরের খাবার নিয়ে আসে। খাবার দিতে এলে মাহাবুব উল্লাহ শিশুটিকে ফুসলিয়ে তার রুমে ডেকে নিয়ে যান এবং ধর্ষণের চেষ্টা চালান।
এ সময় শিশুটি ভয়ে চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। একই সাথে উপস্থিত জনতা অভিযুক্ত শিক্ষক মাহাবুব উল্লাহকে হাতেনাতে আটক করে অবরুদ্ধ করে রাখেন।

ঘটনার পর স্থানীয়রা পুলিশে খবর দিলে কুলিয়ারচর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা অভিযুক্ত মাহাবুব উল্লাহকে আটক করে থানায় নিয়ে আসেন।

এ বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিন জানান, এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category