তিনি বলেন, “আমরা আইনের শাসন নিশ্চিত করতে চাই। কিন্তু যেকোনও কাজ করতে গেলে কিছু নিয়ম-কানুন আছে। যেকোনও অন্যায়কারীর বিচার করতে হলে, তাকে শাস্তি দিতে হলে সরকারের কিছু নিয়ম-কানুন আছে।”
প্রধানমন্ত্রী বলেন, “গত কয়েকদিন ধরে কিছু সংখ্যক মানুষ একটি পরিস্থিতির সৃষ্টি করতে চাচ্ছে, রাস্তা-ঘাট বন্ধ করে দিচ্ছে, এই কাজগুলো যারা করে প্রথমেই তারা আইনের শাসনকে বাধাগ্রস্ত করছে।”
যেকোনও ষড়যন্ত্র জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে বলেও জানান তিনি।







