• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
Headline
কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

হাম ও হামের উপসর্গে আরো ১১ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১০৪

নিজস্ব প্রতিবেদক / ১১০ Time View
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬

ছবি: বণিক বার্তা

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ঢাকা বিভাগে ১ এবং বরিশাল বিভাগে ১ শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে হামের উপসর্গ নিয়ে রাজশাহী বিভাগে ১ , চট্টগ্রাম বিভাগে ১ , বরিশাল বিভাগে ১, রংপুর বিভাগে ১ এবং সিলেট বিভাগে ৫ শিশুর মৃত্যু হয়েছে
সারা দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরো ১১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামে আক্রান্ত হয়ে ২ এবং উপসর্গ নিয়ে ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫৪ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এছাড়া হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১০৪ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত এ মৃত্যুর ঘটনা ঘটে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামে মোট ৮৫ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরো ৪১৪ শিশু।
অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ঢাকা বিভাগে ১ এবং বরিশাল বিভাগে ১ শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে হামের উপসর্গ নিয়ে রাজশাহী বিভাগে ১, চট্টগ্রাম বিভাগে ১, বরিশাল বিভাগে ১, রংপুর বিভাগে ১ এবং সিলেট বিভাগে ৫ শিশুর মৃত্যু হয়েছে।

এ সময় সারা দেশে ১ হাজার ২৬১ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১০৪ জন। ভর্তি হওয়া শিশুদের মধ্যে সবচেয়ে বেশি ঢাকা বিভাগের।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ৬০ হাজার ৫৪০ শিশুর মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৭ হাজার ৫১১ শিশু। হাসপাতালে ভর্তি শিশুদের মধ্যে ৮ হাজার ৩২৯ জনের হাম শনাক্ত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category