• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
Headline
৫৫ প্রকল্পে অনিয়মের অভিযোগ, দুদকের মামলায় সাবেক চেয়ারম্যানসহ ১০ জন মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড খাদ্যশস্য সংরক্ষণ সক্ষমতা বাড়াতে টেকসই অবকাঠামো নির্মাণ করতে হবে: খাদ্যমন্ত্রী সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কাঁঠালিয়ায় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কাঁঠালিয়ায় মাসিক আইনশৃঙ্খলা সভা: মাদক নির্মূল ও অপরাধ দমনে জোরালো পদক্ষেপের তাগিদ রাণীনগরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

বিশ্বমঞ্চে লিভার রোগ প্রতিরোধে বাংলাদেশের পরিকল্পনা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক / ৫২ Time View
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬

ছবি: সংগৃহীত

লিভার রোগ প্রতিরোধে বাংলাদেশের দৃঢ় অবস্থান ও কর্মপরিকল্পনা বিশ্বনেতাদের সামনে তুলে ধরেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। বিশ্বব্যাপী লিভার রোগের প্রাদুর্ভাব, বিশেষ করে ফ্যাটি লিভার প্রতিরোধে আয়োজিত এক উচ্চপর্যায়ের আন্তর্জাতিক নীতিনির্ধারণী সম্মেলনের অন্যতম প্যানেলিস্ট হিসেবে তিনি অংশ নেন।

শুক্রবার (২২ মে) সুইজারল্যান্ডের জেনেভায় চলমান ৭৯তম বিশ্ব স্বাস্থ্য সমাবেশের (ডব্লিউএইচএ ৭৯) সাইডলাইনে বিশ্বব্যাপী লিভার রোগের প্রাদুর্ভাব, বিশেষ করে স্টিয়াটোটিক লিভার ডিজিজ (এসএলডি বা ফ্যাটি লিভার) প্রতিরোধে এই উচ্চপর্যায়ের আন্তর্জাতিক নীতিনির্ধারণী সভা অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ‘গ্লোবাল লিভার ইনস্টিটিউট’ বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের এই সাইডলাইন সভার আয়োজন করে।

সম্মেলনে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের স্বাস্থ্য খাতের শীর্ষ ব্যক্তিরা একমত হন যে, খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার পরিবর্তন, সময়মতো রোগ শনাক্তকরণ এবং সাশ্রয়ী চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে শক্তিশালী আন্তর্জাতিক সহযোগিতা ও যৌথ অংশীদারিত্ব গড়ে তোলা এখন সময়ের দাবি।

সম্মেলনে প্রধান প্যানেলিস্টদের অন্যতম হিসেবে বাংলাদেশের স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, অসংক্রামক রোগ বা এনসিডি’র তালিকায় লিভার রোগ দীর্ঘদিন ধরে উপেক্ষিত ছিল। বিশ্বজুড়ে লাখো মানুষের অকাল মৃত্যুর অন্যতম কারণ এই নীরব ঘাতক। এটি প্রতিরোধে প্রাথমিক স্বাস্থ্যসেবা স্তর থেকেই আধুনিক রোগ শনাক্তকরণ ব্যবস্থা জোরদার করতে হবে।

তিনি আরও বলেন, তৃণমূল পর্যায়ে ফ্যাটি লিভার ও অন্যান্য লিভারজনিত রোগ প্রতিরোধে যুগোপযোগী ডিজিটাল স্ক্রিনিং ও জনসচেতনতা বৃদ্ধির সমন্বিত কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন।

উচ্চপর্যায়ের এই বৈশ্বিক সংলাপে বিভিন্ন দেশের স্বাস্থ্যমন্ত্রী ও শীর্ষ প্রতিনিধিরা অংশ নেন। প্যানেলে ড. মুহিতের পাশাপাশি উপস্থিত ছিলেন পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী সৈয়দ মুস্তফা কামাল, নাইজেরিয়ার স্বাস্থ্য ও সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক মুহাম্মদ আলী পাতে, রাশিয়ার স্বাস্থ্য উপমন্ত্রী ড. ওলেগ সালাগে, কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি শেখ ড. সালমান খলিফা আবদুল্লাহ আল সাবাহ এবং কাতারের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের অসংক্রামক রোগ প্রতিরোধ বিভাগের প্রধান শেখ ড. মোহাম্মদ বিন হামাদ আল থানি।

এছাড়া চীনের ন্যাশনাল হেলথ কমিশনের প্রতিনিধি লেই হাইচাও সেশনে তাদের কৌশলগত অবস্থান তুলে ধরেন।

সম্মেলনে আরও বক্তব্য দেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ইউরোপীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক ড. হ্যান্স হেনরি পি. ক্লুগে, মিসরের স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রী অধ্যাপক ডা. খালেদ আবদেল গাফফার এবং গ্লোবাল লিভার ইনস্টিটিউটের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী ল্যারি আর হোল্ডেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category