• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
Headline
প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ, নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য ৪ বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ডিএফওর বিরুদ্ধে অর্থ ছাড় না দেওয়ার অভিযোগ, পাঁচ মাস ধরে ভাতা বন্ধ লাউয়াছড়ার কর্মীদের তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার অস্তিত্ব হারানোর পথে আড়িয়াল খাঁ, ময়নাকাটা বিশ্ববাজারে আবার কমল জ্বালানি তেলের দাম বিদায়ের ক্ষণ গুনছেন নেতানিয়াহু নওগাঁর নিয়ামতপুরে আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে সাড়ে ৭ হাজার গাছের চারা বিতরণ

অসাধারণ সাফল্য বাংলাদেশ ক্রিকেট দলের জাতির জন্য গর্বের: ইকরামুল হক খান।

ক্রীড়া প্রতিবেদক বর্তমান বাংলাদেশ / ১১৯ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

ক্রিকেট দলকে বাংলাদেশ জাগ্রত পার্টির চেয়ারম্যানের অভিনন্দন

বাংলাদেশ জাগ্রত পার্টির চেয়ারম্যান প্রকৌশলী ইকরামুল হক খান, পাকিস্তান ক্রিকেট দলকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করে ঐতিহাসিক সিরিজ জয় অর্জন করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

বুধবার (২০ মে) এক বিবৃতিতে তিনি বলেন, “বাংলাদেশ ক্রিকেট দলের এই অসাধারণ সাফল্য জাতির জন্য গর্বের এবং আনন্দের। দেশের ক্রিকেট ইতিহাসে এটি একটি স্মরণীয় অর্জন। খেলোয়াড়দের আত্মবিশ্বাস, শৃঙ্খলা, দলীয় সমন্বয় ও দুর্দান্ত পারফরম্যান্স বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করেছে।”

তিনি আরও বলেন, “পাকিস্তানের মতো শক্তিশালী প্রতিপক্ষকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করা প্রমাণ করে বাংলাদেশ এখন আন্তর্জাতিক ক্রিকেটে পরিণত ও আত্মবিশ্বাসী একটি দল। দেশের কোটি কোটি ক্রিকেটপ্রেমীর প্রত্যাশা পূরণ করে খেলোয়াড়রা নতুন ইতিহাস সৃষ্টি করেছে।”

ইকরামুল খান, বাংলাদেশ দলের সকল খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, “এই বিজয় শুধু ক্রিকেটের জয় নয়, এটি সমগ্র বাংলাদেশের মানুষের আত্মবিশ্বাস ও সম্ভাবনার প্রতীক।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category