• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
Headline
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু, হেফাজতে বন্ধু দীপ জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন

সময় ফুরিয়ে আসছে, ইরানকে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক / ৪৯ Time View
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

ফাইল ছবি
ইরান এখনো চুক্তিতে সম্মত না হওয়ায় এবং শান্তি আলোচনা স্থবির হয়ে পড়ায় তেহরানকে সতর্ক করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘সময় ফুরিয়ে আসছে’।

ট্রাম্প তার সোশ্যাল প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লিখেছেন, তাদের বরং দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত।

নইলে তাদের আর কোনো কিছুই অবশিষ্ট থাকবে না। সময় খুবই মূল্যবান।
এদিকে ইরানি সংবাদমাধ্যম জানিয়েছে, যুদ্ধ বন্ধে তেহরানের সবশেষ প্রস্তাবের জবাবে মার্কিন যুক্তরাষ্ট্র সুনির্দিষ্ট ছাড় দিতে ব্যর্থ হয়েছে। ওয়াশিংটনের আপোসের মনোভাবের অভাব ‘আলোচনায় অচলাবস্থা’ তৈরি করবে।

এপ্রিলের শুরুতে যুদ্ধবিরতি ঘোষণার ঠিক আগে ট্রাম্প হুমকি দিয়ে বলেছিলেন, চুক্তিতে ইরান রাজি না হলে একটি ‘সমগ্র সভ্যতা’ ধ্বংস হয়ে যাবে। ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়েছিলেন।

তার এই বার্তায় সেই হুমকিরই প্রতিধ্বনি পাওয়া গেছে।‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে তেহরানের দাবিগুলোকে প্রত্যাখ্যান করার পর প্রেসিডেন্ট ট্রাম্প এই সপ্তাহের শুরুর দিকে বলেছিলেন, যুদ্ধবিরতি ‘মারাত্মক লাইফ সাপোর্টে’ রয়েছে।

ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জোর দিয়ে বলেছেন, তাদের দাবিগুলো দায়িত্বশীল এবং উদার ছিল।

সূত্র: বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category