• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
Headline
কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাদক ও চাঁদাবাজির প্রতিবাদে সংবাদ সম্মেলন

মনজু বিজয় চৌধুরী,মৌলভীবাজার / ৫৯ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

মৌলভীবাজার শ্রীমঙ্গল সরকারের প্রতিটি আইন শৃঙ্খলা বাহিনী ব্যর্থ ভুমিকায় মাদক ব্যবসায়ী ও সেবনকারীরা একের পর এক হত্যা খুন ধর্ষণ ও অঙ্গহানীর প্রতিবাদে শ্রীমঙ্গল উপজেলা নাগরিক পরিষদ এক সংবাদ সম্মেলন করেন। রবিবার( ১৭ মে) গ্র্যান্ড তাজ রেস্টুরেন্ট (২য় তলা), সংবাদ সম্মেলনে সংগঠনের প্রতিষ্টাতা, সাবেক শ্রীমঙ্গল উপজেলা যুব দলের সেক্রেটারী ও সাবেক মৌলভীবাজার জেলা যুব দলের সহ সাধারন সম্পাদক, প্রতিষ্ঠাতা সভাপতি শ্রীমঙ্গল উপজেলা নাগরিক পরিষদ মো: মোসাব্বির আল মাসুদ সংবাদ সম্মেলনে শ্রমিকদলের ও দলীয় নেতাদের নাম ভাঙ্গিয়ে মাদক ব্যবসা, চাঁদাবাজির চিত্র তুলে ধরেন।
মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় শ্রীমঙ্গল গত ২৭ মার্চ আলিশার কুলের ফুলমতি, ৮/৯ বছরের শিশু জুনাইদ(৯) নিহত হয় মাদক ব্যবসায়ী হাতে নিহত হয়। আহত হয লুৎফুর রহমাান, বাবুর মিয়া সহ অনেকে।
শ্রীমঙ্গল উপজেলা শ্রমিকদলের সভাপতি মোহাম্মদ আলীর ছত্রছায়ায় শ্রীমঙ্গল পৌর শ্রমিকদলের সাধারন সম্পাদক মোঃ ফারুক, জালালিয়া রোডের নূরে আলম, আশিদ্রোণ নোয়াবাড়ীর শামীম আহমেদ, খাসগাঁও এর ফয়েজ মিয়া, ষ্টেশন রোডে ফুটপাতের প্রতিটি দোকান ও ভ্যানের কাছ থেকে প্রতিদিন ২৫০/৩০০ টাকা করে আদায় করে। এস এ পরিবহনের থেকে প্রতি মাসে ৫০ হাজার টাকা, মাদক ব্যবসায়ী স্বপনের নিকট থেকে মাসে ৫০ হাজার টাকা নেওয়া হয়। মাদক ব্যবসায়ী রুহেল এবং আল-আমিনের( বর্তমানে (জেল হাজতে) প্রতি মাসে ৫০ হাজার টাকা করে চাঁদা নেওয়া হয়। চায়না রিপন ও আছমা তাদের ়াট্সাথে ভালো সম্পর্ক বজায় রেখে ব্যবসা করে। পোষ্ট অফিস রোড ওলি ও পৌরসভার মামলাকৃত জায়গার উপর ২০/২৫ টা রুম থেকে মাসিক ৩ লাখ ২০ হাজার টাকা চাঁদা উঠানো হয়। এসব বিষয়ে প্রতিবাদ করায় সম্প্রতি একটি চক্র তাকে নিয়ে নতুন চক্রান্তে লিপ্ত হয়েছে। গত ১৮ এপ্রিল সিলেটের নিউজ নামের একটি ফেসবুক আইডি থেকে সংবাদ প্রকাশ করা* হয় যে, রুহেল ও আল আমিনকে ভাড়া করা হয়েছে তাকে সহ আরও কয়েকজনকে হত্যার উদ্দেশ্যে।

মূলত এই মাদক কারবারিদের বিরুদ্ধে আমি সবসময় সোচ্চার থাকি। একাধিকবার এইসব বিষয়ে আমি লাইভে এসে কথা বলেছি। যে কারণে মাদক ব্যবসায়ীরা আমার বিপক্ষে থাকে সবসময়। আর এই সুযোগে ওই মাদক কারবারিরা আমার ব্যবসায়ী শত্রুদের সঙ্গে একাত্ম হয়েছে।

সম্প্রতি লেবু বাজারে পরিবহন ব্যবসা শুরু করার উদ্যোগ নিলে গত ৬ মে রাত ৯টার দিকে সিলেটগামী একটি লেবুর গাড়ি আটকে তাহার কর্মচারী পারভেজের কাছ থেকে জোরপূর্বক ৪৩০০ টাকা আদায় করে নুর আলম, শামীম ও ফয়েজ।
একইসঙ্গে জমশেদ এন্টারপ্রাইজের মালিক জমশেদ সিলেট লাইনের গাড়ি থেকে টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে প্রানে মারার হুমকি দেওয়া হয়। পরদিন শ্রমিকদলের সভাপতি মোহাম্মদ আলী, ফারুক, নুরে আলম, শামীমসহ কয়েকজন ব্যক্তি পুনরায় জমশেদকে চাঁদা দিতে চাপ প্রয়োগ করে।

 

৮ মে শুক্রবার সন্ধ্যায় পৌর শ্রমিকদলের সেক্রেটারি মোঃ ফারুক তাহার আড়ৎদার বাবলুকে মোটরসাইকেলে তুলে বিএনপির আহ্বায়ক নুরে আলম সিদ্দিকির অফিসে নিয়ে যায়। সেখানে লেবু বাজারের ব্যবসা নিয়ে বাবলুর কাছ থেকে এ বিষয়ে অবগত হন। নুরে আলম বিস্তারিত শুনে ফারুককে লেবু বাজারে তাদের বৈধ ব্যবসায় কোন ঝামেলা না করতে বলেন। একই রাতে নুরে আলম নির্যাতিত শ্রমিক ফয়েজকে নিয়ে জমশেদের কাছ থেকে সিলেট লাইনের নামে ২০০০ টাকা আদায় করেন বলে অভিযোগ ওঠে। অন্যথায় ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়। মাদকচক্রের কাছ থেকে যারা মাসোহারা পেত তারা ক্ষিপ্ত হয়ে তাতে হত্যাসহ ক্ষতি করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।
এব্যাপারে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শেখ জহিরুল ইসলাস মুন্না বলেন, মাদকের বিরোদ্ধে অভিযান চলমান আছে। ইদানিং কয়েক কোটি টাকার মাদক ধরা হয়েছে। অভিযান অব্যাহত আছে।
মৌলভীবাজার ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান মুজিব বলেন, আজ যে সংবাদ সম্মেরন করছেন তিনিই মাদকের চাঁদা তোলেন। আর কে আমার ছবি ঝুলিয়ে লাইভ করলো তা আমার দেখার বিষয় নয়। সেটা আমার অফিস নয়। শ্রমিক দলের অফিসে আমি কোন দিন যাইনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category