• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
Headline
টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন  ৫৫ প্রকল্পে অনিয়মের অভিযোগ, দুদকের মামলায় সাবেক চেয়ারম্যানসহ ১০ জন মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড খাদ্যশস্য সংরক্ষণ সক্ষমতা বাড়াতে টেকসই অবকাঠামো নির্মাণ করতে হবে: খাদ্যমন্ত্রী সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কাঁঠালিয়ায় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি

চার লেন সড়কের তিনটি হকারের দখলে

নিজস্ব প্রতিবেদক / ৯৬ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

 ছবি সংগৃহীত

দখল হয়ে যাচ্ছে রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে বেড়িবাঁধ তিন রাস্তার দিকে যাওয়া প্রধান সড়কটি। ১০০ ফুট প্রশস্ত এ সড়কের চার লেনের তিনটিই হকারদের দখলে চলে গেছে।
বাকি এক লেন দিয়ে চলে বাস, রিকশা ও ব্যক্তিগত যানবাহন।সরেজমিনে দেখা যায়, সকাল ১০টার পর থেকে হকাররা সড়ক দখল শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দখলের পরিধিও বাড়ে। দুপুরের মধ্যে দুই সারি এবং বিকেলের দিকে কোথাও কোথাও তিন সারি দোকান বসে যায়।
মাছ, সবজি, পোশাকসহ নানা পণ্যের অস্থায়ী ভ্যান ও দোকান ফুটপাত ছাড়িয়ে মূল সড়কেও ছড়িয়ে পড়ে।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গুরুত্বপূর্ণ এ সড়কটি কেরানীগঞ্জ, নবাবগঞ্জসহ আশপাশের এলাকার মানুষের শহরে প্রবেশের অন্যতম প্রধান পথ হলেও এখন এটি কার্যত অচল হয়ে পড়েছে। সিটি করপোরেশনের নিয়মিত উদ্যোগ থাকলেও কার্যকর কোনো স্থায়ী সমাধান নেই।রাসেল নামে একমাছ বিক্রেতা জানান, ভ্যান বসিয়ে ব্যবসা করেন তারা।

দৈনিক চাঁদা দিতে হয়। অন্য বিক্রেতা জয়নাল ও কাউসারও একই ধরনের তথ্য দেন। তবে চাঁদা কারা নেয়, সে বিষয়ে তারা স্পষ্ট কিছু বলতে রাজি হননি।স্থানীয়দের অভিযোগ, উচ্ছেদ অভিযান হলেও তা স্থায়ী হয় না। দিনের বেলা অভিযান চালানো হলে রাতে আবার পুরো সড়ক দখল হয়ে যায়।
এ বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন জানিয়েছে, উচ্ছেদ অভিযানের বিষয়ে শিগগির ব্যবস্থা নেওয়া হবে।অন্যদিকে স্থানীয় পুলিশ ও ট্রাফিক বিভাগের কর্মকর্তারা বলছেন, অভিযান চললেও পুনরায় হকার বসে যাওয়ায় সমস্যা স্থায়ী হচ্ছে। কিছু চাঁদাবাজ চক্রও এর সঙ্গে জড়িত বলে তারা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category