• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
Headline
যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন  ৫৫ প্রকল্পে অনিয়মের অভিযোগ, দুদকের মামলায় সাবেক চেয়ারম্যানসহ ১০ জন মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড খাদ্যশস্য সংরক্ষণ সক্ষমতা বাড়াতে টেকসই অবকাঠামো নির্মাণ করতে হবে: খাদ্যমন্ত্রী সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কাঁঠালিয়ায় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

খুলনায় রেজাউল সুইমিং একাডেমিতে সাঁতার প্রশিক্ষণে প্রশংসায় ভাসছে আলবাব একাডেমি

খুলনা ব্যুরো বর্তমান বাংলাদেশ / ৯২ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

খুলনায় শিক্ষার্থীদের শারীরিক বিকাশ ও নিরাপদ জীবনযাপনের লক্ষ্যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আলবাব একাডেমির উদ্যোগে সাঁতার প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। নগরীর সোনাডাঙ্গা এলাকার রেজাউল সুইমিং একাডেমিতে আনুষ্ঠানিকভাবে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের সাঁতার শেখানোর মাধ্যমে পানিতে নিরাপত্তা নিশ্চিত করা এবং খেলাধুলায় আগ্রহী করে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য। প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে নিয়মিত সাঁতার শেখার সুযোগ পাচ্ছে।
অভিভাবক ও স্থানীয়রা জানান, বর্তমান সময়ে শিশু-কিশোরদের জন্য সাঁতার শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পানিতে দুর্ঘটনার ঝুঁকি কমাতে এবং শারীরিকভাবে সুস্থ রাখতে এ ধরনের প্রশিক্ষণ কার্যকর ভূমিকা রাখতে পারে। সময়োপযোগী এমন উদ্যোগ গ্রহণ করায় আলবাব একাডেমি প্রশংসায় ভাসছে।
আলবাব একাডেমির পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি, আত্মবিশ্বাস গড়ে তোলা এবং পানিতে দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা তৈরির লক্ষ্যেই এই প্রশিক্ষণ চালু করা হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের জন্য এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
এদিকে সাঁতার প্রশিক্ষক সৌরভ হোসেন সৈকত জানান, আমরা শিক্ষার্থীদের বয়স ও সক্ষমতা অনুযায়ী ধাপে ধাপে প্রশিক্ষণ দিচ্ছি। নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। নিয়মিত অনুশীলনের মাধ্যমে অল্প সময়ের মধ্যেই শিক্ষার্থীরা সাঁতারে দক্ষ হয়ে উঠবে বলে আশা করছি।”
তিনি আরও বলেন, “আলবাব একাডেমির এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। শিক্ষার্থীরা এখানে শুধু সাঁতারই শিখছে না, পানিতে আত্মবিশ্বাস অর্জন করছে এবং শৃঙ্খলা ও সাহসিকতাও গড়ে তুলছে।”
সাঁতার প্রশিক্ষণ কর্মসূচি চালুর মাধ্যমে খুলনার শিক্ষাঙ্গনে খেলাধুলা ও নিরাপত্তা সচেতনতা বৃদ্ধিতে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category