• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
Headline
কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

লক্ষ্মীপুরের প্রবীণ সাংবাদিক মাহমুদুর রহমান মঞ্জু এর মৃত্যু

ফরহাদ হোসাইন (লক্ষ্মীপুর) প্রতিনিধি / ৮০ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

লক্ষ্মীপুরের প্রবীণ সাংবাদিক মাহমুদুর রহমান মঞ্জু আর নেই। তিনি ঢাকা বক্ষব্যাধী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে লক্ষ্মীপুরের সাংবাদিক মহলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। মাঝে মাঝে ঢাকা গিয়ে চিকিৎসা করান। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকার বক্ষব্যাধী হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুমের মরদেহ ঢাকায় প্রাথমিক আনুষ্ঠানিকতা শেষে তাঁর নিজ জেলা লক্ষ্মীপুরে আনা হবে। সেখানে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে বলে জানা গেছে।

মাহমুদুর রহমান মঞ্জু লক্ষ্মীপুরে সাংবাদিকতার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে কাজ করে আসছিলেন। তিনি দৈনিক সংবাদ সারাবেলা ও অনলাইন পোর্টাল বাংলা ইনসাইডার এর লক্ষীপুর জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন। তিনি পেশাগত দায়িত্ব পালনকালে বিভিন্ন সামাজিক ও স্থানীয় ইস্যুতে সক্রিয় ভূমিকা রাখেন। সহকর্মীরা তাঁকে একজন সৎ, বিনয়ী ও দায়িত্বশীল সাংবাদিক হিসেবে স্মরণ করছেন।

তাঁর মৃত্যুতে স্থানীয় সাংবাদিক সংগঠন, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিভিন্ন মহলের মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category