• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

হরমুজ প্রণালী ‘উন্মুক্ত রাখতে হবে’, ট্রাম্প-শি একমত : হোয়াইট হাউস

বাসস আন্তর্জাতিক ডেস্ক / ৪৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

 মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার চীনা সমকক্ষ শি জিনপিং আজ বৃহস্পতিবার একটি ‘সফল’ বৈঠকে মিলিত হয়েছেন। বৈঠকে তারা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালী’ অবশ্যই ‘উন্মুক্ত রাখতে হবে’ মর্মে একমত পোষণ করেছেন বলে হোয়াইট হাউস জানিয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাথে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান বৈশ্বিক এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে জাহাজ চলাচল প্রায় পুরোপুরি বন্ধ করে দিয়েছে। সাধারণত বিশ্বের মোট তেল ও প্রাকৃতিক গ্যাসের এক-পঞ্চমাংশ এই প্রণালী দিয়েই পরিবাহিত হয়।

হোয়াইট হাউসের এক বিবৃতির বরাতে ওয়াশিংটন থেকে এএফপি জানায়, ‘ অবাধ জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে হরমুজ প্রণালী অবশ্যই উন্মুক্ত রাখতে হবে- এ বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে।’

সামুদ্রিক বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ‘কেপলার’-এর তথ্য অনুযায়ী, সমুদ্রপথে চীনের আমদানিকৃত অপরিশোধিত তেলের অর্ধেকেরও বেশি আসে মধ্যপ্রাচ্য থেকে এবং তা প্রধানত এই হরমুজ প্রণালী হয়েই পরিবাহিত হয়। ফলে এই জলপথে অচলাবস্থার কারণে চীন সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

হোয়াইট হাউসের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ভবিষ্যতে হরমুজ প্রণালীর ওপর চীনের নির্ভরশীলতা কমাতে শি জিনপিং আমেরিকার কাছ থেকে আরও বেশি তেল কেনার আগ্রহ প্রকাশ করেছেন। তবে বেইজিংয়ের পক্ষ থেকে এই বৈঠকের যে আনুষ্ঠানিক বিবরণ দেওয়া হয়েছে, সেখানে এ ধরনের কোনো আগ্রহের কথা উল্লেখ করা হয়নি।

অন্যদিকে, বেইজিংয়ের দাবি করা স্বশাসিত দ্বীপ তাইওয়ান নিয়ে দুই নেতার মধ্যে কোনো আলোচনা হয়েছে কিনা, হোয়াইট হাউসের বিবৃতিতে তার কোনো উল্লেখ ছিল না।

এর আগে চীনা রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী শি জিনপিং সতর্ক করে বলেছিলেন, তাইওয়ান ইস্যুটি সঠিকভাবে সমাধান করা না হলে চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ‘সংঘাত; শুরু হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category