• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

ইসলামী ব্যাংক বড় অঙ্কের লোকসানে,কমেছে সম্পদমূল্যও

অর্থনীতি ডেস্ক বর্তমান বাংলাদেশ / ১১৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

ইসলামী ব্যাংকের লোগো

ইসলামী ব্যাংক বাংলাদেশ চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) বড় ধরনের লোকসানের মুখে পড়েছে। এই তিন মাসে ব্যাংকটির লোকসান হয়েছে প্রায় ২৮৮ কোটি টাকা।

বুধবার (১৩ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে ব্যাংকটি তাদের আর্থিক অবস্থার এই চিত্র প্রকাশ করেছে। এতে বলা হয়, গত বছর প্রথম প্রান্তিকে ব্যাংকটি মুনাফায় ছিল। কিন্তু এবার তারা লোকসানে চলে গেছে। শেয়ারপ্রতি আয়ও (ইপিএস) কমেছে।

ইসলামী ব্যাংকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের প্রথম তিন মাসে ইসলামী ব্যাংকের সমন্বিত শেয়ারপ্রতি আয় ১ টাকা ৭৯ পয়সা ঋণাত্মক (লোকসান) হয়েছে। গত বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় (মুনাফা) ছিল ১৮ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় কমেছে ১ টাকা ৯৭ পয়সা।

ইসলামী ব্যাংক জানিয়েছে, আমানতের বিপরীতে মুনাফা দেওয়ার পরিমাণ ও খেলাপি ঋণ বেড়ে গেছে। এছাড়া অন্য প্রতিষ্ঠানে টাকা খাটিয়ে সেখান থেকেও আশানুরূপ মুনাফা করতে পারেনি তারা। সব মিলিয়েই এই বড় লোকসান।

বর্তমানে পুঁজিবাজারে ইসলামী ব্যাংকের মোট শেয়ার ১৬০ কোটি ৯৯ লাখ ৯০ হাজার ৬৬৮টি। সেই হিসাবে বছরের প্রথম তিন মাসে ব্যাংকটির মোট লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২৮৮ কোটি ১৮ লাখ টাকা।

সর্বশেষ প্রান্তিকে বড় অঙ্কের লোকসান হওয়ায় ব্যাংকের মূল সম্পদে প্রভাব পড়েছে। ২০২৫ সালের ৩১ মার্চ ব্যাংকটির শেয়ারপ্রতি সম্পদ ছিল ৪৪ টাকা ৩১ পয়সা, ২০২৬ সালের একই সময়ে কমে দাঁড়িয়েছে ৪২ টাকা ৫৬ পয়সায়। লোকসানের কারণেই মূলত সম্পদমূল্যে এই নেতিবাচক প্রভাব পড়েছে।

আর্থিক প্রতিবেদনের পাশাপাশি ডিএসইতে ব্যাংকটি তাদের ৪৩তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তনের কথা জানিয়েছে। আগামী ২৫ জুনের পরিবর্তে ২৮ জুন সকাল ১০টায় ব্যাংকটির এজিএম অনুষ্ঠিত হবে। ঢাকার কুর্মিটোলা গলফ ক্লাবে এই সভা অনুষ্ঠিত হবে।

বর্তমানে ইসলামী ব্যাংকের মোট বাজার মূলধনের পরিমাণ ৫২ হাজার ৪৮৫ কোটি ৬৯ লাখ টাকা। ব্যাংকটির সর্বশেষ এজিএম অনুষ্ঠিত হয়েছিল ২০২৫ সালের ১১ ডিসেম্বর। ওই সময় (২০২৪ সমাপ্ত বছরের জন্য) এবং তার আগের কয়েক বছর (২০১৬-২০২৩) ব্যাংকটি টানা ১০ শতাংশ হারে নগদ লভ্যাংশ দিয়েছে।

সূত্র: খবরের কাগজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category