• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
Headline
টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন  ৫৫ প্রকল্পে অনিয়মের অভিযোগ, দুদকের মামলায় সাবেক চেয়ারম্যানসহ ১০ জন মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড খাদ্যশস্য সংরক্ষণ সক্ষমতা বাড়াতে টেকসই অবকাঠামো নির্মাণ করতে হবে: খাদ্যমন্ত্রী সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কাঁঠালিয়ায় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি

নির্বাচিত হলে ইউএনজিএ’র ‘পূর্ণকালীন সভাপতি’ হওয়ার অঙ্গীকার পররাষ্ট্রমন্ত্রীর

কূটনৈতিক প্রতিবেদক বর্তমান বাংলাদেশ / ১২৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

সংলাপে অংশ নিয়ে খলিলুর রহমান বলেন, নির্বাচিত হলে তিনি কোনো পক্ষের নন, হবেন সবার জন্য সমানভাবে গ্রহণযোগ্য একজন নিরপেক্ষ ও নিবেদিতপ্রাণ সভাপতি। জাতিসংঘ সনদ সমুন্নত রাখা, ছোট দেশগুলোর কণ্ঠস্বর জোরালো করা এবং বৈশ্বিক মতপার্থক্যের মধ্যেও ঐকমত্য গড়ে তোলাই হবে তার প্রধান লক্ষ্য।

সভাপতি পদে নিজের ভিশন তুলে ধরতে গিয়ে তিনি বৈশ্বিক আস্থার সংকট কাটিয়ে ওঠার ওপর গুরুত্ব দেন। ছয়টি অগ্রাধিকার নির্ধারণ করেন তিনি। এর মধ্যে রয়েছে- শান্তিরক্ষা কার্যক্রম পুনরুজ্জীবিত করা, এসডিজি বাস্তবায়নের ঘাটতি কমানো, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, মানবাধিকার সুরক্ষা, উদীয়মান প্রযুক্তির ন্যায়সংগত ব্যবস্থাপনা এবং বহুপক্ষীয় ব্যবস্থার সংস্কার।

বাংলাদেশের শান্তিরক্ষা ইতিহাস তুলে ধরে তিনি বলেন, দুই লাখের বেশি শান্তিরক্ষীর অভিজ্ঞতা বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অবস্থানকে শক্তিশালী করেছে। একই সঙ্গে শান্তিরক্ষা মিশনে নারীর অংশগ্রহণ বাড়ানো, বেসামরিক সুরক্ষা এবং রাজনৈতিক সমাধানের ওপরও জোর দেন তিনি।

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) নিয়ে কঠোর বাস্তবতার কথা তুলে ধরে খলিলুর রহমান সতর্ক করেন। বলেন, অর্থায়নের ঘাটতি ও জ্বালানি নিরাপত্তাহীনতা যদি মোকাবিলা না করা যায়, তবে বিশ্বে ‘উন্নয়নের হারানো দশক’ তৈরি হতে পারে।

তিনি আরও বলেন, এলডিসি, এলএলডিসি, সিডস এবং মধ্যম আয়ের দেশগুলোর বিশেষ প্রয়োজনকে গুরুত্ব দিয়ে বৈশ্বিক উন্নয়ন কাঠামোকে আরও অন্তর্ভুক্তিমূলক করতে হবে।

জলবায়ু ইস্যুতে তিনি বিদ্যমান প্রতিশ্রুতি বাস্তবায়ন, ক্ষয়ক্ষতি তহবিলকে কার্যকর করা এবং বিজ্ঞানভিত্তিক সমুদ্র ব্যবস্থাপনার মাধ্যমে জীববৈচিত্র্য রক্ষার আহ্বান জানান। মানবাধিকার প্রসঙ্গে তিনি বলেন, মানবাধিকার ব্যবস্থাগুলোর মধ্যে সমন্বয় না থাকলে সুরক্ষা কার্যকর হয় না। একই সঙ্গে রোহিঙ্গা সংকটের প্রসঙ্গ টেনে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত ১২ লাখ মানুষের আশ্রয় দেয়ার বাংলাদেশের অভিজ্ঞতাও তুলে ধরেন তিনি। উদীয়মান প্রযুক্তি নিয়েও সতর্ক অবস্থান জানান তিনি। এআই ও বিগ ডেটার ক্ষেত্রে ন্যায়সংগত ও বিচক্ষণ বৈশ্বিক শাসন কাঠামো গড়ে তোলার ওপর জোর দেন খলিলুর রহমান।

সবশেষে তিনি বলেন, নির্বাচিত হলে তিনি হবেন একজন পূর্ণকালীন, নিরপেক্ষ ও ঐকমত্যের সভাপতি। যিনি জাতিসংঘের সব অঙ্গসংস্থার মধ্যে সমন্বয় বাড়াতে কাজ করবেন। আগামী ২ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ভোটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর ৮ সেপ্টেম্বর শুরু হবে ইউএনজিএর ৮১তম অধিবেশন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category