বিএনপি, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ২৫টি রাজনৈতিক দল এখনো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় খরচের বিবরণী নির্বাচন কমিশনে (ইসি) জমা দেয়নি। তবে জামায়াতে ইসলামীসহ ২৫টি দল তাদের হিসাব জমা দিয়েছে।
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ২৯৯টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। শেরপুর-৩ আসনে ভোট হয় ৯ এপ্রিল। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৫০টি নিবন্ধিত দল অংশ নেয়।
মঙ্গলবার সন্ধ্যায় ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, ২৫টি দল মঙ্গলবার পর্যন্ত ব্যয়ের হিসাব দেয়নি। কমিশন সিদ্ধান্ত দিলে ব্যয়বিবরণী জমা দেওয়ার সময় এক মাস বাড়ানো হবে।







