• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
Headline
কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

রাণীনগরে হাটে কোরবানীর গরু কিনতে এসে লাখ টাকা খোয়ালেন ক্রেতা

মামুনুর রশিদ রাণীনগর, নওগাঁ / ২৯৩ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

নওগাঁর রাণীনগরে পশুর হাটে কোরবানীর গরু কিনতে এসে এক ক্রেতার পকেট থেকে এক লাখ টাকা খোয়া গেছে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার আবাদপুকুর পশুরহাটে এই ঘটনাটি ঘটে। এ ঘটনায় চরম বিপাকে পরেছেন ক্রেতা নুরুজ্জামান। তিনি বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ঘোড়াঘাট এলাকার বাসিন্দা।

নুরুজ্জামান জানান, পাঁচজন মিলে একটি গরু কোরবানী দেওয়ার সিদ্ধান্ত নিয়ে অংশিদাররাসহ আবাদপুকুর পশুরহাটে গরু কিনতে আসি। বেলা ১১টার দিকে হাটে নামার পরপরই প্যান্টের পকেট থেকে এক লাখ টাকা চুরি হয়ে যায়। পরে পকেটে হাত দিয়ে দেখি টাকা নেই। সাথে সাথে টাকা উদ্ধারের জন্য আবাদপুকুর হাট ইজারাদার কর্তৃপক্ষকে জানিয়েছি। কিন্তু এ ঘটনায় কাউকে সনাক্ত করা বা টাকা উদ্ধার করা যায়নি। তিনি বলেন, কোরবানী কিনার টাকা চুরি হয়ে যাওয়ায় চরম বিপাকে পরেছি।

আবাদপুকুর হাটের ইজারাদারের একজন অংশিদার হাজের আলী বলেন, প্যান্টের পকেট থেকে এক লাখ টাকা চুরি যাওয়ার ঘটনাটি ওই ক্রেতা জানিয়েছেন। কিন্তু টাকা উদ্ধারের কোন সুরাহা করা যায়নি। তিনি বলেন, টাকা নিজ নিজ হেফাজতে সাবধানে রাখতে এবং আসল ও জাল টাকা দেখে লেন-দেন করতে ক্রেতা-বিক্রেতাকে সচেতন করার জন্য পশুরহাটে সব সময় মাইকিং করা হচ্ছে। তার পরেও যদি কেউ সচেতন না হয় তাহলে কি করার আছে।

রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল বলেন, আবাদপুকুর পশুরহাটে টাকা চুরির ঘটনাটি শুনেছি। তবে এ ঘটনায় এখনো থানায় কোন লিখিত অভিযোগ পাইনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category