• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
Headline
যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন  ৫৫ প্রকল্পে অনিয়মের অভিযোগ, দুদকের মামলায় সাবেক চেয়ারম্যানসহ ১০ জন মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড খাদ্যশস্য সংরক্ষণ সক্ষমতা বাড়াতে টেকসই অবকাঠামো নির্মাণ করতে হবে: খাদ্যমন্ত্রী সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কাঁঠালিয়ায় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

নওগাঁয় আধুনিক ভবনে রাকাব হাজীনগর শাখার স্থানান্তর ও উদ্বোধন

নওগাঁ নিয়ামতপুর প্রতিনিধি / ৮৭ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

নওগাঁয় নিয়ামতপুর উপজেলার শিবপুর বাজারে আধুনিক ও সুপরিসর নতুন ভবনে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) হাজীনগর শাখার কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। গত রবিবার (১০ মে) সকালে ফিতা কেটে ও দোয়া মাহফিলের মাধ্যমে এই শাখা স্থানান্তরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

শাখা ব্যবস্থাপক মো. নাজিব মাহফুজ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, নওগাঁ জোনাল কার্যালয়ের জোনাল ব্যবস্থাপক (ডিজিএম) মো. রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জোনাল নিরীক্ষা কর্মকর্তা (সমব্য) মো. জাহাঙ্গীর আলম এবং জোনাল কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক চিত্তরঞ্জন বসাক।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রাকাব মহাদেবপুর শাখার ব্যবস্থাপক মো. ফরিদ আহম্মেদ, নিয়ামতপুর শাখার ব্যবস্থাপক মো. আরিফুজ্জামান, পোরশা শাখার ব্যবস্থাপক মো. শফিকুর রহমান এবং জনতা ব্যাংক পিএলসি নিয়ামতপুর শাখার ব্যবস্থাপক মো. মিজানুর রহমান। এছাড়াও স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন এনজিও’র এরিয়া ও ব্রাঞ্চ ম্যানেজারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. রুহুল আমিন বলেন, “গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করতেই শাখাটি সুপরিসর ভবনে স্থানান্তর করা হয়েছে। কৃষি ও কৃষকের ব্যাংক হিসেবে রাকাব সবসময় মানসম্মত সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।” উদ্বোধন শেষে তিনি স্থানীয় সুধীজনের সাথে শাখার আমানত বৃদ্ধি ও খেলাপি ঋণ আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে মতবিনিময় করেন।

সরেজমিনে দেখা যায়, নতুন শাখাটি অত্যন্ত আধুনিক ও আকর্ষণীয়ভাবে সাজানো হয়েছে, যা গ্রাহকদের নজর কেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে এই শাখার আমানত উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে এবং খেলাপি ও পুনঃতফসিলকৃত ঋণের পরিমাণ কমেছে, যা ব্যাংকের ব্যবসায়িক অগ্রগতিতে ইতিবাচক প্রভাব ফেলছে।

উল্লেখ্য, ইতিপূর্বে শাখাটি শিবপুর বাজারের একটি পুরাতন ভবনে কার্যক্রম পরিচালনা করে আসছিল। এখন থেকে একই এলাকার নতুন এই ঠিকানায় গ্রাহকরা সকল ধরনের আধুনিক ব্যাংকিং সুবিধা পাবেন। অনুষ্ঠান শেষে ব্যাংকের সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category