• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
Headline
কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

সাংবাদিক দম্পতি শাকিল-রুপার জামিন, তবে মুক্তি পাচ্ছেন না এখনই

নিজস্ব প্রতিবেদক / ১২৩ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় দায়ের করা হত্যাসহ ১৩টি মামলার মধ্যে সাংবাদিক দম্পতি ফারজানা রূপাকে ছয় এবং শাকিল আহমেদকে পাঁচ মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। তবে তাদের প্রত্যেকের একটি করে মামলার এখনও জামিন হয়নি। ফলে সব মামলায় জামিন না হওয়ায় তারা এখনই কারামুক্তি পাচ্ছেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।  

 সোমবার (১১ মে) বিচারপতি কে এম জাহিদ সারোয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

মামলায় আসামিদের জামিনের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

শুনানিতে আসামিপক্ষের আইনজীবী বলেন, জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে সাংবাদিক দম্পতি শাকিল-রূপার কোনো সম্পৃক্ততা নেই।

আর রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, আসামিরা দোষী কিনা, তা তদন্তেই বেড়িয়ে আসবে।

এর আগে, গত ২১ এপ্রিল তাদের জামিন আবেদনের ওপর শুনানি হয় হাইকোর্টে। পরে আদেশের জন্য দিন ধার্য করা হলেও তা পিছিয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category