• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
Headline
প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ, নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য ৪ বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ডিএফওর বিরুদ্ধে অর্থ ছাড় না দেওয়ার অভিযোগ, পাঁচ মাস ধরে ভাতা বন্ধ লাউয়াছড়ার কর্মীদের তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার অস্তিত্ব হারানোর পথে আড়িয়াল খাঁ, ময়নাকাটা বিশ্ববাজারে আবার কমল জ্বালানি তেলের দাম বিদায়ের ক্ষণ গুনছেন নেতানিয়াহু নওগাঁর নিয়ামতপুরে আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে সাড়ে ৭ হাজার গাছের চারা বিতরণ

সান্তাহারে নব-নির্বাচিত এমপি আব্দুল মহিত তালুকদার কে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত 

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি / ৭৯ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার বীর বিক্রম শহীদ লেঃ আহসানুল হক ডিগ্রী কলেজে শুভাগমন উপলক্ষে নব-নির্বাচিত এমপি আব্দুল মহিত তালুকদার কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে অধ্যক্ষ, শিক্ষক, কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দের আয়োজনে কলেজ ক্যাম্পাসে বৃক্ষ রোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আহসানুল হক ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবুল হোসেনের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক আল আমিন বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের নব- নির্বাচিত সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার এমপি। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি সহধর্মিণী ফেরদৌসী তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সান্তাহার পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন ভুট্টু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারন সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু, সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল, মামুনুর রশিদ মামুন, বগুড়া জেলা মহিলা দলের সহ-সম্পাদক ও পৌর মহিলা দলের সভাপতি এইচ এম মুক্তা, পৌর যুবদলের আহবায়ক ও সাবেক কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, জেলা যুবদলের সদস্য মিজানুর রহমান তালুকদার জিকো, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন, সাবেক অধ্যক্ষ এ কে এম আসাদুল হক বেলাল, সহকারী অধ্যাপক মাসুদ রানা, ডাক্তার হামিদুল হক রানা, সান্তাহার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন, পৌর শ্রমিক দলে সভাপতি মাসুদ রানা প্রমখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category