• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
Headline
প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ, নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য ৪ বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ডিএফওর বিরুদ্ধে অর্থ ছাড় না দেওয়ার অভিযোগ, পাঁচ মাস ধরে ভাতা বন্ধ লাউয়াছড়ার কর্মীদের তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার অস্তিত্ব হারানোর পথে আড়িয়াল খাঁ, ময়নাকাটা বিশ্ববাজারে আবার কমল জ্বালানি তেলের দাম বিদায়ের ক্ষণ গুনছেন নেতানিয়াহু নওগাঁর নিয়ামতপুরে আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে সাড়ে ৭ হাজার গাছের চারা বিতরণ

কমলগঞ্জ-কুলাউড়া-শ্রীমঙ্গলে হাম উপসর্গে তিন শিশুর মৃত্যু

মনজু বিজয় চৌধুরী,মৌলভীবাজার / ১৩৯ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

মৌলভীবাজারে হামের সংক্রমণের গতি কিছুটা কমলেও নতুন রোগী শনাক্ত হচ্ছেন প্রতিদিন। মৌলভীবাজারে হাম উপসর্গে এ পর্যন্ত কমলগঞ্জ, কুলাউড়া ও শ্রীমঙ্গলে তিন শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজনের বয়স এক বছর ৫ মাস। বাকি দুজনের বয়স ৯ মাস।
মৌলভীবাজার সিভিল সার্জন সূত্রে জানা যায়, মৌলভীবাজারে “হাম-রুবেলা প্রতিরোধে তিন সপ্তাহব্যাপী এমআর টিকাদান কর্মসূচি চলমান রয়েছে। এর মধ্যে দুই সপ্তাহ কমিউনিটি পর্যায়ে কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে টিকা দেওয়া হচ্ছে। তবে স্কুলগুলোতে ৯ মাস থেকে ১০ বছরের শিশু তুলনামূলক কম থাকায় অনেকেই আগে থেকেই কমিউনিটি পর্যায়ে টিকা গ্রহণ করেছে। চলমান কর্মসূচির শেষ সপ্তাহ চলছে এবং আগামী ১০ তারিখে তা শেষ হবে।
গত তিন সপ্তাহে শ্রীমঙ্গল, কুলাউড়া ও কমলগঞ্জ উপজেলায় হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। শ্রীমঙ্গল ও কুলাউড়ার যে দুটি শিশু মারা গেছে, তাদের পরিবার সিলেটে বসবাস করে। স্থায়ী ঠিকানা মৌলভীবাজার হওয়ায় মৌলভীবাজারের মৃত্যু হিসেবে দেখানো হয়েছে।
জেলা ইপিআই সুপারভাইজার মো. আব্দুর রহমান বলেন, ‘সব উপজেলায় হামের টিকা দেওয়া হয়েছে। সারা জেলায় ৪২৪ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর বোঝা যাবে কতজনের পজিটিভ ও নেগেটিভ।’
মৌলভীবাজার জেলা সিভিল সার্জন ডা. মোঃ মামুনুর রহমান বলেন, জেলায় হামের টিকা নিশ্চিত করা হয়েছে। টিকাদান কর্মসূচির ৯৮ শতাংশ লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে। এতে সংক্রমণের হার স্বাভাবিকভাবেই কমে আসবে এবং ধীরে ধীরে রোগ নিয়ন্ত্রণে চলে আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category