বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার শনিবার (৯ মে) সন্ধ্যায় আকস্মিক সফরে নীলফামারীর জলঢাকা উপজেলা জামায়াত কার্যালয়ে মতবিনিময় সভায় অংশ নেন।
পঞ্চগড় থেকে রংপুর যাওয়ার পথে তিনি জলঢাকা উপজেলা জামায়াত কার্যালয়ে যাত্রাবিরতি করেন। এ সময় উপজেলা কর্মপরিষদ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং চলমান সাংগঠনিক কার্যক্রম ও বায়তুলমাল কার্যক্রমের খোঁজখবর নেন।
সভায় উপস্থিত ছিলেন জামায়াতের রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আব্দুল হালিম, নীলফামারী জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুস সাত্তার এমপি, জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, জেলা আইটি ও তথ্য বিভাগের সেক্রেটারি সাদের হোসেন, জেলা শুরা সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী এমপি, জলঢাকা উপজেলা জামায়াতের আমির মোখলেছুর রহমান মাস্টার, নায়েবে আমির আলহাজ কামরুজ্জামান, উপজেলা সেক্রেটারি মোয়াম্মার আল-হাছান, সহকারী সেক্রেটারি মুজাহিদ মাসুমসহ উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ।
সংক্ষিপ্ত সফরে তিনি উপজেলার সাবেক সাথী ও সদস্যদের সঙ্গেও পৃথক মতবিনিময় সভায় মিলিত হন।
মতবিনিময় সভায় মিয়া গোলাম পরওয়ার বলেন, “ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতৃবৃন্দ ইতিপূর্বে নিজেদের জীবন ও এ দেশে ইসলাম প্রতিষ্ঠার শপথ নিয়েছিলেন। নিজেদের জীবন ও সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে দেশে ইসলাম প্রতিষ্ঠায় পুনরায় শপথ গ্রহণ করতে হবে।”