• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
Headline
প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ, নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য ৪ বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ডিএফওর বিরুদ্ধে অর্থ ছাড় না দেওয়ার অভিযোগ, পাঁচ মাস ধরে ভাতা বন্ধ লাউয়াছড়ার কর্মীদের তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার অস্তিত্ব হারানোর পথে আড়িয়াল খাঁ, ময়নাকাটা বিশ্ববাজারে আবার কমল জ্বালানি তেলের দাম বিদায়ের ক্ষণ গুনছেন নেতানিয়াহু নওগাঁর নিয়ামতপুরে আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে সাড়ে ৭ হাজার গাছের চারা বিতরণ

ধর্মের নামে কোনো বিভ্রান্তি ছড়ানো যাবে না: এস এম রেজাউল ইসলাম এমপি

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি / ১৯০ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬

নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি এসএম রেজাউল ইসলাম রেজু বলেছেন, ইমামরা রাজনীতি বা দল করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তবে ধর্মের নামে কোনো বিভ্রান্তি ছড়ানো যাবে না। মনে রাখতে হবে ধর্ম এবং দল ভিন্ন বিষয়।

শনিবার বিকেলে রাণীনগর উপজেলা ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত উপজেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের নিয়ে ‘ইমাম সম্মেলন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি রেজাউল ইসলাম বলেন, সমাজের অনৈতিক অবক্ষয় রোধে ইমামদের ভূমিকা অপরিহার্য। বিএনপি ইসলাম ধর্মকে মনে-প্রাণে বিশ্বাস ও লালন করে। আপনারা ইমামরা রাজনীতি বা দল করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তবে ধর্মের নামে কোনো বিভ্রান্তি ছড়ানো যাবে না; মনে রাখতে হবে ধর্ম এবং দল ভিন্ন বিষয়।

বিগত আওয়ামী সরকারের সমালোচনা করে এমপি রেজাউল ইসলাম আরও বলেন, আগের সরকার মেগা প্রকল্পের নামে দেশে লুটপাট চালিয়েছে এবং ব্যাংক ডাকাতি করে দেশের অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। বর্তমান বিএনপি সরকার ঋণের বোঝা কাঁধে নিয়ে দেশ পরিচালনা শুরু করেছে। তবে এ সংকট কাটিয়ে উঠে অতীতের তুলনায় আগামীতে বিএনপি সরকার উন্নয়নশীল রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে।

উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এই ইমাম সম্মেলনের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে ও ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. আকবর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল, উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন খান লুলু, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেনসহ অনেকেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category