• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
Headline
সরকারি বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার এতিমখানার ইলিশ ভাগাভাগি করে নিলেন মাদ্রাসাশিক্ষকসহ দুজন, জরিমানা ৮০ হাজার ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য  সরকার-বিএনপি গ্রহণ করেনি সৌদি আরবের তেল শোধনাগারে হামলা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সমৃদ্ধ ভবিষ্যতের জন্য ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর এইচএসসির ফল প্রকাশ শনিবার, জানা যাবে যেভাবে সিপিবির কার্যালয়ে হামলার প্রতিবাদে যুক্তফ্রন্টের বিক্ষোভ আজকের নামাজের সময়সূচি (২৮ অক্টোবর) স্থলভাগে প্রবেশ করেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, উপকূলে তাণ্ডবের শঙ্কা সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না নেতানিয়াহু বা বিরোধী জোট, রেকর্ড সংখ্যক আসন পাচ্ছে আরব দলগুলো

সতর্ক করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা, হান্টাভাইরাসে মৃত্যু ৩

আন্তর্জাতিক ডেস্ক / ১১৪ Time View
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬

 ছবি সংগৃহীত

আটলান্টিক মহাসাগরে অবস্থানরত নেদারল্যান্ডসভিত্তিক একটি প্রমোদতরিতে হান্টাভাইরাসে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। ‘এমভি হন্ডিয়াস’ নামের ওই জাহাজে আরও কয়েকজন অসুস্থ হয়ে পড়ায় ভাইরাসটি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ তৈরি হয়েছে।

মারিয়া ভ্যান কারকোহভ জানিয়েছেন, আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে। ইতোমধ্যে রোগীদের সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্তে কাজ চলছে।

তবে তিনি স্পষ্ট করে বলেন, বর্তমান পরিস্থিতির সঙ্গে ছয় বছর আগের কোভিড মহামারির শুরুর কোনো মিল নেই এবং এটি নতুন কোনো বৈশ্বিক মহামারির ইঙ্গিতও নয়।বিশেষজ্ঞদের মতে, হান্টাভাইরাস মূলত এক ধরনের ভাইরাসগুচ্ছ, যা সাধারণত ইঁদুর বা ছোট আকারের দন্তযুক্ত প্রাণীর মাধ্যমে ছড়ায়। আক্রান্ত প্রাণীর লালা, মল-মূত্র অথবা তাদের বাসস্থানের ধূলিকণার সংস্পর্শে এলে মানুষ সংক্রমিত হতে পারে।

প্রতি বছর বিশ্বজুড়ে আনুমানিক ১০ হাজার থেকে ১ লাখ মানুষ হান্টাভাইরাসে আক্রান্ত হন। আক্রান্তদের বড় অংশ এশিয়া ও ইউরোপ অঞ্চলের বাসিন্দা। ভাইরাসটি মানবদেহে গুরুতর স্বাস্থ্য জটিলতা তৈরি করতে পারে, তবে এটি কোভিড-১৯ এর মতো দ্রুত ছড়িয়ে পড়ে না।

বর্তমানে প্রমোদতরিটি আন্তর্জাতিক স্বাস্থ্য পর্যবেক্ষণে রাখা হয়েছে। সংক্রমণ নিয়ন্ত্রণে কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ করা হচ্ছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ইঁদুরের উপদ্রব রয়েছে এমন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখলে এই ভাইরাসের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজন অনুযায়ী নিয়মিত তথ্য হালনাগাদ করা হবে। একই সঙ্গে সাধারণ মানুষকে অযথা আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

সূত্র: রয়টার্স


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category