• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে একমত ইরান ও সউদী

আন্তর্জাতিক ডেস্ক / ৮৬ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা ও উত্তপ্ত পরিস্থিতির মধ্যে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় একমত হয়েছে ইরান ও সউদী আরব। বুধবার (৬ মে, ২০২৬) দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী এক টেলিফোন সংলাপে বর্তমান আঞ্চলিক পরিস্থিতি এবং দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, বর্তমানে চীন সফরে থাকা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বেইজিং থেকেই সউদী পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে কথা বলেন।

আলাপকালে দুই দেশের শীর্ষ কূটনীতিক মধ্যপ্রাচ্যের সর্বশেষ নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেন। তারা এই অঞ্চলে নতুন করে উত্তেজনা সৃষ্টি বা সংঘাতের বিস্তার রোধে সব দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ ও সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহযোগিতার পথ অব্যাহত রাখার বিষয়েও তারা প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সম্প্রতি মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নানা চড়াই-উতরাই দেখা দিলেও রিয়াদ ও তেহরান তাদের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, দুই প্রভাবশালী দেশের এই সংলাপে যুদ্ধংদেহী পরিস্থিতির লাগাম টেনে ধরা সম্ভব হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category