• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
Headline
প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ, নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য ৪ বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ডিএফওর বিরুদ্ধে অর্থ ছাড় না দেওয়ার অভিযোগ, পাঁচ মাস ধরে ভাতা বন্ধ লাউয়াছড়ার কর্মীদের তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার অস্তিত্ব হারানোর পথে আড়িয়াল খাঁ, ময়নাকাটা বিশ্ববাজারে আবার কমল জ্বালানি তেলের দাম বিদায়ের ক্ষণ গুনছেন নেতানিয়াহু নওগাঁর নিয়ামতপুরে আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে সাড়ে ৭ হাজার গাছের চারা বিতরণ

কুরিয়ার সার্ভিসের কভার্ড ভ্যান থেকে বিপুল পরিমান ভারতীয় অবৈধ পণ্য জব্দ

মনজু বিজয় চৌধুরী,মৌলভীবাজার / ১২৩ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

মৌলভীবাজার মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে।
বুধবার মধ্য রাতে গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার শহরের কুসুমবাগ এলাকার এস এ পরিবহন কুরিয়ার সার্ভিস এর সম্মুখ থেকে একটি কভার্ড ভ্যান জব্দ করা হয়। এসময় কভার্ড ভ্যানের ভেতর থেকে অবৈধ পথে ভারত থেকে আসা শাড়ি, কম্বল, বিভিন্ন জাতের কসমেটিক উদ্ধার করা হয়।
সুত্র জানায়, গত ২৪ এপ্রিল রাতে শ্রীমঙ্গল এস এ পরিবহন অফিসে তল্লাশি করে পুলিশ বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য জব্দ করে। এর আগে মৌলভীবাজার ওই কুরিয়ার সার্ভিস অফিসের গত ৬ এপ্রিল রাতে ভারতীয় অবৈধ জিরার সন্ধানে পুলিশ অভিযান চালায়। এসময় পুলিশ একটি পিকআপ ভ্যান থেকে নামানোর সময় প্রায় ৩০ বস্তা জিরা জব্দ করে। পরে ওই চক্র ২০২৫ সালের ১০ অক্টোবর তারিখে আদালতের কিছু কাগজ পুলিশকে দেখিয়ে ভারতীয় জিরার বস্তাগুলো কুরিয়ার সার্ভিসে ঢাকায় পাঠায়।
চোরাকারবারিরা নিরাপদ রুট হিসেবে বেঁচে নিয়েছে এই অঞ্চল ও কুরিয়ার সার্ভিস। চোরাকারবারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চোখ ফাঁকি দিয়ে এ রুট দিয়ে ভারতীয় পণ্য দীর্ঘদিন থেকে দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছে।
বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সুমন চন্দ্র সরকার বলেন, ‘চোরাই পথে আনা এসব পণ্য জব্দ করা হয়েছে। জব্দ মালের তালিকার কাজ চলছে। তালিকা শেষ আরও একদিন লাগবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category