• বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
Headline
সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক এনসিপিতে যোগ দিলেন নিজামীর ছেলে নাদিমুর রহমান ফ্যামিলি-কৃষক কার্ড ও খাল খনন মানুষের মধ্যে আশা জাগিয়েছে : মির্জা ফখরুল পাম্প বিকল, হাওরে ফসল বিপর্যয়: ৫০ কোটি টাকার ক্ষতি এমপি হিসেবে শপথ নিলেন নুসরাত তাবাসসুম সৈয়দ নজরুল মেডিকেলে সকালের নাস্তায় পাউরুটির সাথে দেয়া হল কাঁচকলা: মুক্তিযোদ্ধার স্ত্রীর ক্ষোভ বহর থামিয়ে অ্যাম্বুলেন্সকে পথ করে দিলেন প্রধানমন্ত্রী ঈদযাত্রায় চলবে ১০ জোড়া স্পেশাল ট্রেন, কোন রুটে কখন? সরকার গঠনের ৪৫ দিনেই বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের জন্য ‘জমি’ দেবে বিজেপি: এনডিটিভি শাপলা গণহত্যার ইতিহাস জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করাসহ ৫ দফা দাবি হেফাজতের

এনসিপিতে যোগ দিলেন নিজামীর ছেলে নাদিমুর রহমান

নিজস্ব প্রতিবেদক / ১৯ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

সংগৃহীত ছবি
জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন জামায়াতের প্রয়াত সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলে ড. মো. নাদিমুর রহমান। একই সঙ্গে সহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও জুলাইয়ের মুখসহ বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকরা দলটিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে যোগদান করেন তারা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নাদিমুর রহমান তুরস্ক থেকে ভার্চুয়ালি এই প্রক্রিয়ায় যুক্ত হয়েছেন।

ড. নাদিমুর রহমান ছাড়াও ফরায়েজী আন্দোলনের নেতা হাজী শরীয়তুল্লাহর বংশধর আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন এবং গাজীপুরের বিশিষ্ট শিক্ষানুরাগী এবিএস আরিফ দলটিতে যোগ দিয়েছেন।

এ ছাড়া জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে গঠিত ‘ওয়ারিয়র্স অফ জুলাই’-এর শীর্ষ নেতারাও এই রাজনৈতিক প্ল্যাটফর্মে শামিল হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন সংগঠনের সভাপতি মো. সালমান হোসেন, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান জিসান এবং সহসভাপতি মো. আতিকুল ইসলাম গাজীসহ অন্যান্য নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category