• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

সিংড়ায় নিজ ঘর থেকে গলাকাটা লাশ উদ্ধার

নাটোর প্রতিনিধি / ১০২ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

নাটোরের সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে নিজ কক্ষ থেকে রফিকুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
সত্যতা নিশ্চিত করেছেন সিংড়া থানার ওসি মোঃ রফিকুল ইসলাম রফিক।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে বাড়ির লোকজন ঘরের ভেতরে রফিকুল ইসলামের রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
সিংড়া থানার ওসি মোঃ রফিকুল ইসলাম রফিক জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।
তিনি আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category