• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
Headline
সরকারি বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার এতিমখানার ইলিশ ভাগাভাগি করে নিলেন মাদ্রাসাশিক্ষকসহ দুজন, জরিমানা ৮০ হাজার ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য  সরকার-বিএনপি গ্রহণ করেনি সৌদি আরবের তেল শোধনাগারে হামলা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সমৃদ্ধ ভবিষ্যতের জন্য ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর এইচএসসির ফল প্রকাশ শনিবার, জানা যাবে যেভাবে সিপিবির কার্যালয়ে হামলার প্রতিবাদে যুক্তফ্রন্টের বিক্ষোভ আজকের নামাজের সময়সূচি (২৮ অক্টোবর) স্থলভাগে প্রবেশ করেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, উপকূলে তাণ্ডবের শঙ্কা সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না নেতানিয়াহু বা বিরোধী জোট, রেকর্ড সংখ্যক আসন পাচ্ছে আরব দলগুলো

নির্বাচনে টানটান উত্তেজনা, ৮৫ আসনে এগিয়ে থালাপতি বিজয়ের দল

Reporter Name / ১৩০ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

ভোট গণনা শুরু হওয়ার দুই ঘণ্টা পর প্রাথমিক প্রবণতায় অভিনেতা বিজয়ের নতুন দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) এর বড় জয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তামিলনাড়ুতে ২৩৪টি আসনে ভোট পড়েছে। সেখানে বর্তমানে ৮৫টি আসনে এগিয়ে থাকা টিভিকে এবং ৭৭টি আসনে এগিয়ে থাকা এআইএডিএমকে নেতৃত্বাধীন জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। কংগ্রেস ও ডিএমডিকের সঙ্গে জোটবদ্ধ শাসক দল ডিএমকে তৃতীয় স্থান দখল করেছে।

অভিনেতা থেকে রাজনীতিতে পা রাখা থালাপতি বিজয় পেরাম্বুরে প্রাথমিক প্রবণতায় এগিয়ে আছেন। তবে পূর্ব তিরুচিরাপল্লিতে তার দল কিছুটা পিছিয়ে আছে। ফলে তার নির্বাচনী অভিষেকের সূচনাস্থল হিসেবে বেছে নেওয়া ডিএমকের দখলে থাকা এই দুটি আসনে ভোটারদের রায়ে বিভক্তির সম্ভাবনা তৈরি হয়েছে।

তামিল চলচ্চিত্র জগতের সুপারস্টার জোসেফ সি. বিজয় ওরফে থালাপতি বিজয়ের রাজনীতিতে প্রবেশ ও তার দল টিভিকের আত্মপ্রকাশ ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকে অনেক বেশি আকর্ষণীয় করে তুলেছে। নির্বাচনের আগ পর্যন্ত মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ডিএমকে জোট ও এআইএডিএমকে নেতৃত্বাধীন এনডিএ জোটের মধ্যে- এমনটাই ধারণা করা হচ্ছিল। তবে বিজয়ের সম্ভাব্য প্রভাবের পূর্বাভাস এই প্রতিদ্বন্দ্বিতায় তৃতীয় শক্তিশালী মাত্রা যোগ করেছে।

১২ নম্বর বিধানসভা কেন্দ্র পেরাম্বুর, চেন্নাই উত্তর লোকসভা আসনের অধীনে উত্তর চেন্নাইয়ে অবস্থিত। প্রায় দুই লাখ ২২ হাজার ভোটার নিয়ে এটি শহরের অন্যতম দৃশ্যমান শহুরে এলাকা এবং দ্রাবিড় রাজনীতির একটি ঐতিহ্যবাহী ক্ষেত্র।

সাম্প্রতিক নির্বাচনগুলোতে এই আসনটি ডিএমকের দিকে ঝুঁকেছে। ২০২১ সালে ডিএমকের আর.ডি. শেখর ৫২ দশমিক ৫৩ শতাংশ ভোট পেয়ে সহজেই জয়ী হন এবং পিটিএমকের এন.আর. ধনবালানকে পরাজিত করেন, যিনি প্রায় ২৫ দশমিক ১০ শতাংশ ভোট পেয়েছিলেন।

টেলিভিশনের সম্প্রচারে পেরাম্বুরকে একটি যুদ্ধক্ষেত্র হিসেবে তুলে ধরা হচ্ছে, কারণ বিজয় এটিকে তার প্রথম নির্বাচনী এলাকা হিসেবে বেছে নিয়েছেন এবং উত্তর চেন্নাইয়ে ডিএমকের শক্ত ঘাঁটিতে সরাসরি তাদের চ্যালেঞ্জ জানিয়েছেন।

‘থালাপতি’ নামে পরিচিত বিজয়ের তামিলনাড়ু জুড়ে বিশাল ভক্তসমর্থন রয়েছে। তার রাজনৈতিক আবেদন প্রচলিত জাতভিত্তিক বিভাজন অতিক্রম করে, যা তাকে বাড়তি সুবিধা দিতে পারে। বিশেষ করে, এমন এক রাজ্যে যেখানে জাতিগত রাজনীতি এখনো গুরুত্বপূর্ণ। তার ব্যক্তিত্ব ও জনপ্রিয়তা তাকে বিভিন্ন শ্রেণির ভোটারের কাছে গ্রহণযোগ্য করে তুলেছে, বিশেষ করে তরুণ ও শহুরে ভোটারদের মধ্যে।

টিভিকে প্রধান হিসেবে বিজয় ডিএমকের দখলে থাকা আরেকটি আসন তিরুচিরাপল্লি পূর্ব থেকেও প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুটি অনিরাপদ আসন থেকে লড়াই করার তার এই সিদ্ধান্ত একটি আক্রমণাত্মক কৌশলেরই ইঙ্গিত দেয়, যার লক্ষ্য হলো বিভিন্ন অঞ্চলে শাসক দলের বিরুদ্ধে নিজের জনপ্রিয়তা পরীক্ষা করা।

টিভিকে একাই ২৩৪টি আসনের সবগুলোতে প্রতিদ্বন্দ্বিতা করছে এবং পেরাম্বুর ও ত্রিচি পূর্বকে উত্তর ও মধ্য তামিলনাড়ুর দুটি প্রধান নির্বাচনী এলাকা হিসেবে তুলে ধরছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category