• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
Headline
প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ, নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য ৪ বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ডিএফওর বিরুদ্ধে অর্থ ছাড় না দেওয়ার অভিযোগ, পাঁচ মাস ধরে ভাতা বন্ধ লাউয়াছড়ার কর্মীদের তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার অস্তিত্ব হারানোর পথে আড়িয়াল খাঁ, ময়নাকাটা বিশ্ববাজারে আবার কমল জ্বালানি তেলের দাম বিদায়ের ক্ষণ গুনছেন নেতানিয়াহু নওগাঁর নিয়ামতপুরে আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে সাড়ে ৭ হাজার গাছের চারা বিতরণ

গুরুদাসপুরে ইউএনও কার্যালয়ের কর্মকর্তার বাসায় ডাকাতি

নাটোর প্রতিনিধি আরিফুল ইসলাম / ৫২ Time View
Update : শনিবার, ২ মে, ২০২৬

নাটোরের গুরুদাসপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের এক কর্মকর্তার সরকারি কোয়ার্টারে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (২ মে) ভোররাতে উপজেলা চত্বরে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী উপ-প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল ইসলামের বাসায় জানালার গ্রিল কেটে প্রবেশ করে মুখোশধারী ডাকাতরা। অস্ত্রের মুখে তাকে বেঁধে ফেলে পরিবারের সদস্যদের জিম্মি করে। এ সময় সোনার চেন, আংটি, রুপার নূপুর, নগদ প্রায় ৫০ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন লুট করা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং লুট হওয়া দুটি মোবাইল উদ্ধার করে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ জানিয়েছে, জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category