• সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
Headline
রাস্তার জন্য দ্বারে দ্বারে ঘুরছেন ভুক্তভোগীরা; ইউএনও বলছেন কিছু করার নেই কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড ৬৮ হাজার একর লবণ চাষ, দুশ্চিন্তায় উপকূলের চাষিরা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপির সংরক্ষিত নারী এমপিদের শ্রদ্ধা বাগাতিপাড়ায় খাল পুনঃখনন উদ্বোধন: কর্মসংস্থান ও পানির সংকট নিরসনের আশা শ্রীমঙ্গলে এমআর টিকাদানে অনিয়ম: সমন্বয়হীনতায় ঝুঁকিতে শিশুস্বাস্থ্য নাটোরে ট্রাক চাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু গণতন্ত্রের পক্ষে ভূমিকা রাখবেন সংরক্ষিত নারী সংসদ সদস্যরা: মির্জা ফখরুল সংসদের প্রথম অধিবেশন ইতিহাসের সবচেয়ে সফল অধিবেশন : স্বরাষ্ট্রমন্ত্রী বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে প্রকল্প অনুমোদন সহজের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

সাঈদীর যে স্মৃতি স্মরণ করে আবেগঘন বার্তা দিলেন মাসুদ সাঈদী

নিজস্ব প্রতিবেদক / ২৩ Time View
Update : শুক্রবার, ১ মে, ২০২৬

পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী বাবা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর কথা স্মরণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন। সেখানে সাঈদীর সংসদে বসার চেয়ারের স্মৃতি তুলে ধরেছেন ছেলে মাসুদ সাঈদী।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে তিনি এই পোস্ট দেন। যা যুগান্তর পাঠকের জন্য হুবহু তুলে ধরা হলো-

‘প্রতিদিন জাতীয় সংসদে আসি। সংসদের কার্যক্রমে অংশগ্রহণ করি। আমার উপরে অর্পিত দ্বায়িত্ব পালনের চেষ্টা করি। আমার নির্বাচনী এলাকার উন্নয়নে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সংসদে কথা বলি আবার এই কাজগুলো বাস্তবায়নের জন্য বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের কাছে যাই। এলাকার জনগনের বিভিন্ন রকমের ব্যাক্তিগত ও সামাজিক প্রয়োজনে সুপারিশ নিয়ে সংসদে স্থাপিত মন্ত্রী-সচিবদের অফিসে অফিসে যাই।

নানা দিকে, নানা কাজে সময় চলে যায়— কিন্তু আমার মন পড়ে থাকে একটি চেয়ারের দিকে। চেয়ারটা বারবার দেখি, বারবার দেখি। তবুও মন ভরে না।

আমার তকদির অসম্ভব রকমের ভাল আলহামদুলিল্লাহ— কেননা আমি সংসদে আব্বার বসে যাওয়া চেয়ারটার মাত্র ৩টি চেয়ার পরেই বসি।

আহ্ কি সৌভাগ্য আমার।

আলহামদুলিল্লাহ।

এটাতো সেই চেয়ার- যে চেয়ারে বসে এই বাংলাদেশ পরিচালনায় অংশগ্রহণ করেছিলেন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী, এটাতো সেই চেয়ার- যে চেয়ারে বসে কুরআনের কথাগুলো বজ্রকণ্ঠে তুলে ধরতেন কুরআনের পাখি আল্লামা সাঈদী, এটাতো সেই চেয়ার- যে চেয়ারে বসে দেশের কল্যাণে, দেশের উন্নয়নে কথা বলতেন আল্লামা সাঈদী।

চেয়ারটা দেখি। বারবার দেখি। চোখের পানি ফেলি। হাহাকার করি। আহা! আজ যদি আব্বা থাকতেন, আজ যদি আব্বা এই সংসদে থাকতেন!’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category