ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) কাউন্সিল হলে আয়োজিত এক সম্মেলনে তাকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামীর থানা ও বিভাগীয় দায়িত্বশীল সম্মেলনে এই সিদ্ধান্ত জানানো হয়।
নির্বাচনী প্রস্তুতি হিসেবে সাদিক কায়েম ইতিমধ্যে তার জাতীয় পরিচয়পত্র খাগড়াছড়ি থেকে স্থানান্তর করে ঢাকার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। এখন পর্যন্ত বড় কোনো প্রকাশ্য প্রচারণা শুরু না করলেও তিনি নিয়মিত দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ ও সাংগঠনিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
সাদিক কায়েম বর্তমানে ডাকসুর ভিপি হিসেবে দায়িত্ব পালন করছেন। ছাত্ররাজনীতি থেকে উঠে আসা এই তরুণ নেতাকে ঘিরেই ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে লড়াই করার প্রস্তুতি নিচ্ছে জামায়াত। দলীয় হাই কমান্ড মনে করছে, সাদিক কায়েমের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে নির্বাচনী বৈতরণী পার হওয়া সম্ভব। তবে আনুষ্ঠানিক ঘোষণার পর তিনি পুরোদমে প্রচারণায় নামবেন বলে ধারণা করা হচ্ছে।







