• বুধবার, ০৬ মে ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
Headline
এমপি হিসেবে শপথ নিলেন নুসরাত তাবাসসুম সৈয়দ নজরুল মেডিকেলে সকালের নাস্তায় পাউরুটির সাথে দেয়া হল কাঁচকলা: মুক্তিযোদ্ধার স্ত্রীর ক্ষোভ বহর থামিয়ে অ্যাম্বুলেন্সকে পথ করে দিলেন প্রধানমন্ত্রী ঈদযাত্রায় চলবে ১০ জোড়া স্পেশাল ট্রেন, কোন রুটে কখন? সরকার গঠনের ৪৫ দিনেই বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের জন্য ‘জমি’ দেবে বিজেপি: এনডিটিভি শাপলা গণহত্যার ইতিহাস জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করাসহ ৫ দফা দাবি হেফাজতের সরকার গঠনে কংগ্রেসের পর আরেক দলের সমর্থন চাইলেন বিজয় ঢাকা-তাশখন্দ রুটে সরাসরি ফ্লাইট চালুর অনুরোধ জানালেন অর্থমন্ত্রী জালালুর রহমান আকনের জন্মদিনের শুভেচ্ছা কাঁঠালিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি হিসেবে রুবেল মোল্লাকে চায় তৃণমূল নেতাকর্মীরা

যখন-তখন আন্দোলনে নেমে পড়লে তা সফল হয় না : নজরুল ইসলাম খান

নিজস্ব প্রতিবেদক / ৭ Time View
Update : শুক্রবার, ১ মে, ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, মে দিবসের প্রথম শিক্ষা হলো—যখন-তখন আন্দোলনে নেমে পড়লে তা সফল হয় না। এর জন্য সংগঠিত হয়ে আন্দোলনের প্রস্তুতি নিতে হয় এবং যথাসময়ে সে আন্দোলনের ঘোষণা দিতে হয়, তাহলেই আন্দোলনে বিজয় হয়।

শুক্রবার (১ মে) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমাদের শ্রমিক আন্দোলনের পূর্বপুরুষরা ঐক্যবদ্ধ হতে পেরেছিলেন বলেই তারা মে দিবসের জন্ম দিতে পেরেছিলেন।

তিনি আরো বলেন, এই দিনটি শ্রমিক আন্দোলনের ইতিহাসে এক অনন্য দিন। আজকের এই দিনে দেশ ও প্রবাসে যে সব বাংলাদেশি শ্রমিক আছেন এবং সারা দুনিয়ার মেহনতি মানুষদের প্রতি আমি অভিনন্দন জানাই।

এ ছাড়া শ্রমিক আন্দোলনের ইতিহাস স্মরণ করে প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বলেন, আজকের পরিবেশ যারা সৃষ্টি করে গেছেন তাদেরকে ধারণ না করলে, শ্রদ্ধা না জানালে, ভবিষ্যৎ আমাদের মনে রাখবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category