• বুধবার, ০৬ মে ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
Headline
এমপি হিসেবে শপথ নিলেন নুসরাত তাবাসসুম সৈয়দ নজরুল মেডিকেলে সকালের নাস্তায় পাউরুটির সাথে দেয়া হল কাঁচকলা: মুক্তিযোদ্ধার স্ত্রীর ক্ষোভ বহর থামিয়ে অ্যাম্বুলেন্সকে পথ করে দিলেন প্রধানমন্ত্রী ঈদযাত্রায় চলবে ১০ জোড়া স্পেশাল ট্রেন, কোন রুটে কখন? সরকার গঠনের ৪৫ দিনেই বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের জন্য ‘জমি’ দেবে বিজেপি: এনডিটিভি শাপলা গণহত্যার ইতিহাস জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করাসহ ৫ দফা দাবি হেফাজতের সরকার গঠনে কংগ্রেসের পর আরেক দলের সমর্থন চাইলেন বিজয় ঢাকা-তাশখন্দ রুটে সরাসরি ফ্লাইট চালুর অনুরোধ জানালেন অর্থমন্ত্রী জালালুর রহমান আকনের জন্মদিনের শুভেচ্ছা কাঁঠালিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি হিসেবে রুবেল মোল্লাকে চায় তৃণমূল নেতাকর্মীরা

নারায়ণগঞ্জে পুলিশের ওপর হামলা করে অস্ত্র ছিনতাইয়ের ৪ ঘণ্টা পর উদ্ধার, আটক ৩

প্রতিনিধি নারায়ণগঞ্জ / ২৫ Time View
Update : শুক্রবার, ১ মে, ২০২৬

                                             বন্দর থানা, নারায়ণগঞ্জ ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের বন্দরে ছিনতাইয়ের ঘটনার তদন্তে গেলে পুলিশের ওপর হামলা চালিয়ে একটি শটগান ছিনতাই করে দুষ্কৃতকারীরা। বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার পুরান বন্দর চৌধুরীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের চার ঘণ্টা পর শুক্রবার সকাল ছয়টার দিকে পরিত্যক্ত অবস্থায় শটগানটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।

পুলিশের ওপর হামলার ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁদের মধ্যে গুরুতর আহত কনস্টেবল ফয়সাল হোসেনকে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বর্তমান বাংলাদেশকে জানান, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category