• সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
Headline
মমতার গাড়ি ঘিরে ‘চোর-চোর’ স্লোগান, সাখাওয়াত মেমোরিয়ালে উত্তেজনা তামিলনাড়ুতে ঐতিহাসিক জয়ের পথে বিজয়, পরিবারে বইছে আনন্দের জোয়ার পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে : মোদি রাস্তার জন্য দ্বারে দ্বারে ঘুরছেন ভুক্তভোগীরা; ইউএনও বলছেন কিছু করার নেই কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড ৬৮ হাজার একর লবণ চাষ, দুশ্চিন্তায় উপকূলের চাষিরা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপির সংরক্ষিত নারী এমপিদের শ্রদ্ধা বাগাতিপাড়ায় খাল পুনঃখনন উদ্বোধন: কর্মসংস্থান ও পানির সংকট নিরসনের আশা শ্রীমঙ্গলে এমআর টিকাদানে অনিয়ম: সমন্বয়হীনতায় ঝুঁকিতে শিশুস্বাস্থ্য নাটোরে ট্রাক চাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু গণতন্ত্রের পক্ষে ভূমিকা রাখবেন সংরক্ষিত নারী সংসদ সদস্যরা: মির্জা ফখরুল

নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশ চলছে, নেতা–কর্মীদের ভিড়

নিজস্ব প্রতিবেদক / ২৭ Time View
Update : শুক্রবার, ১ মে, ২০২৬

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশে নেতা–কর্মীদের ভিড়। আজ শুক্রবার দুপুরে ছবি :বর্তমান বাংলাদেশ 

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ চলছে। আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে সমাবেশ শুরু হয়েছে।

সমাবেশ শুরুর আগেই ফকিরাপুল মোড় থেকে কাকরাইল পর্যন্ত রাস্তা ছাপিয়ে নেতা–কর্মীদের ভিড় অলিগলিতে ছড়িয়ে পড়ে। ব্যানার, ফেস্টুন আর জাতীয় পতাকায় ভরে যায় পুরো এলাকা।

মে দিবস উপলক্ষে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল এই সমাবেশের আয়োজন করে।

সমাবেশকে ঘিরে সকাল থেকেই ঢাকার বিভিন্ন প্রান্ত ও আশপাশের জেলাগুলো থেকে মিছিল নিয়ে আসতে থাকেন নেতা-কর্মীরা।

সমাবেশ মঞ্চে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, নজরুল ইসলাম খানসহ দলের কেন্দ্রীয় জ্যেষ্ঠ নেতারা সমাবেশে অংশ নিয়েছেন। এতে সভাপতিত্ব করছেন শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন।

দলীয় পতাকা নিয়ে মিছিল করে সমাবেশস্থলে আসেন নেতা–কর্মীরা। আজ শুক্রবার দুপুরে
দলীয় পতাকা নিয়ে মিছিল করে সমাবেশস্থলে আসেন নেতা–কর্মীরা। আজ শুক্রবার দুপুরে ছবি:  ছবি : বর্তমান বাংলাদেশ

সমাবেশের শুরুতে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

সমাবেশস্থলে পুলিশের উপস্থিতি দেখা গেছে। তাঁরা ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছেন।

কেরানীগঞ্জ থেকে আসা শ্রমিক আবদুর রহিম বলেন, ‘আগে নয়াপল্টনে আসা মানেই ছিল বুক ধকপকানি—কখন লাঠিচার্জ হয় বা কখন মামলা-হামলার মুখে পড়ি। আজ নিজের সরকারের সময়ে বুক ফুলিয়ে সমাবেশে এসেছি। এমন দিনের জন্যই তো আমরা বছরের পর বছর সংগ্রাম করেছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category